বাংলাহান্ট ডেস্ক : মাছপ্রেমী বাঙালির কাছে মাছের ডিমও খুবই প্রিয়। গরম ভাতে মাছের ডিমের বড়া (Cooking Tips) ভাজা বা ঝোল ভোজনরসিকদের বড়ই পছন্দের। কিন্তু মাছের ডিমের মুচমুচে করে ভাজলেও কিছুক্ষণ পরেই নরম হয়ে নেতিয়ে যায়। দীর্ঘক্ষণ বড়া মুচমুচে রাখার উপায় কী?
কীভাবে বানাবেন মাছের ডিমের বড়া (Cooking Tips)
বড়া খাওয়ার জন্য রুই বা কাতলা মাছের ডিমই সবথেকে ভালো। মাছের ডিম এনে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। মাছের ডিম যে পাতলা পর্দায় আবৃত থাকে তা হাত দিয়ে ভালো করে কচলে সরিয়ে দিন। মাছের ডিমের বড়ায় যে পেঁয়াজ কুচি দেবেন তা মিহি করে কাটতে হবে। তবেই স্বাদ খুলবে।

মেশান এই উপকরণ: মাছের ডিমে মেশান পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, নুন ও হলুদ গুঁড়ো। মাছের ডিম তাজা হলে আদা রসুন মেশানোর দরকার নেই। তবে ডিম যদি কয়েকদিন ধরে ফ্রিজে রাখা থাকে তাহলে মেশাতে হবে আদা রসুন। ডিম ভাজার (Cooking Tips) ঠিক আগে এই মিশ্রণে মেশান ময়দা। এতে মিশ্রণের বাঁধন যেমন শক্ত হবে, তেমনই আঁশটে গন্ধও কমবে।
আরও পড়ুন : বাড়ি ফেরা নিয়ে আর নেই চিন্তা, পুজোয় চলবে ২২ কোচের স্পেশ্যাল ট্রেন, কোন রুটে?
কতটা মেশাতে হবে: ২৫ গ্রামের বেশি ময়দা মেশান না। এতে বড়া ভেঙে যাবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাঝারি আঁচে মিনিট পাঁচেক ভেজে নিন। অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে বড়া।
আরও পড়ুন : স্বাদে-গন্ধে অতুলনীয়, নবমীতে মাটন কষার বদলে থাকুক ভর্তা, রইল রেসিপি
চাইলে এই বড়া এমনিই ভাজা খেতে পারেন। চাইলে পেঁয়াজ রসুন দিয়ে ঝোল বানাতে পারেন। দু রকম ভাবেই ভালো লাগে মাছের ডিমের বড়া।













