নদিয়ার মহিলাদের জন্য ২৬০ কোটি টাকার ঋণ, বড় উদ্যোগ প্রশাসনের

Published on:

Published on:

Government Scheme Nadia Women to Get 260 Crore in Credit Support
Follow

বাংলা হান্ট ডেস্কঃ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য এবার বড় সুযোগ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যাতে নিজেদের ব্যবসা করতে পারেন এবং আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারেন, সেই জন্য ঋণের ব্যবস্থা করা হচ্ছে (Government Scheme)। এই উদ্দেশ্যে নদিয়ায একটি মেগা ক্রেডিট কার্ড বিতরণ শিবিরের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়েছে, স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য ২৬০ কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হয়েছে। চলতি বছরে জেলায় ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক সাহায্য দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Government Scheme : ব্যবসা বাড়াতে মিলবে নানা সাহায্য

শুক্রবার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে এই শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নদিয়ার (Nadia) জেলাশাসক শ্রীকান্ত পল্লী। তিনি জানান, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যবসার কাজে এই ঋণ সাহায্য করবে (Government Scheme)। শুধু ঋণ নয়, ব্যবসা বাড়ানোর জন্য আরও নানা সাহায্য পাওয়ার সুযোগ রয়েছে। পণ্যের প্রচার, প্যাকেজিং, বিক্রি এবং প্রশিক্ষণের ক্ষেত্রেও সরকারি সাহায্য মিলতে পারে। পাশাপাশি, বাজারের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগও রয়েছে।

সরস মেলার মাধ্যমে কলকাতা, দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গায় নিজেদের তৈরি পণ্য বিক্রি করতে পারবেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। জেলাশাসক জানান, ব্যাঙ্ক ঋণ দেওয়ার আগে ব্যবসার পরিকল্পনা খতিয়ে দেখে। কোনও গোষ্ঠী ঋণের টাকা দিয়ে ব্যবসায় ভালো ফল করতে পারলে পরবর্তী সময়ে দ্বিতীয় দফায় ঋণ পাওয়ার সুযোগও বাড়ে।

Financial Fraud the country is facing a financial crisis 46,000 taka is it true or just a rumor

আরও পড়ুনঃ স্বাস্থ্য সাথী, আয়ুষ্মান ভারত কার্ড ফেরত দিতে হবে! কাদের জন্য নির্দেশিকা জারি করল নবান্ন?

এছাড়া মুদ্রা ঋণের মতো অন্যান্য আর্থিক সাহায্যও নেওয়া যেতে পারে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণের টাকা (Government Scheme) ব্যবসার কাজে লাগিয়ে নিজেদের আর্থিক উন্নতি করার পরামর্শ দিয়েছেন জেলাশাসক। চলতি বছরে ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক সাহায্য দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় প্রশাসন।