বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। বিধ্বংসী ব্যাটিং করে শুরুতেই প্রতিপক্ষের কোমড় ভেঙে দেওয়ার নীতিতে বিশ্বাসী এই বাঁ-হাতি ওপেনার অতি সহজেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে। এবার তার সামনে বড় সুযোগ রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের অন্যতম সেরা ব্যাটার ও প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) টপকে যাওয়ার।
২০২২ সালে ভারতের জার্সিতে অসাধারণ ছন্দে ছিলেন সূর্যকুমার যাদব। সেই ক্যালেন্ডার বর্ষে মোট ১১ বার তিনি নীল জার্সিতে অর্ধশতরানের গণ্ডি ছুঁয়েছিলেন। তার দেড় বছর পর থেকে আচমকাই তার ফর্মে অবনতি দেখা যায়। এইমুহূর্তে তিনি আর ভারতীয় দলের অংশ নন। কিন্তু সেই বছরেই তার গড়া ওই বড় রেকর্ডটি এবার ভেঙে যেতে পারে।

চলতি বছরের শুরু থেকে এই ফরম্যাটে অসাধারণ ছন্দে রয়েছেন অভিষেক। ২০২৬ সালে এখনও অবধি তার নামের পাশে রয়েছে ৯ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি। এইমুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। আর খুব সহজেই এবার সূর্যকুমারের সেই ১১ হাফসেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারেন অভিষেক।
আরও পড়ুন: কোহলি আর রোহিত কি ২০২৭ বিশ্বকাপে খেলবেন? এবার গম্ভীরকে উদ্দেশ্য করে পাকা খবর দিলো BCCI
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাকি এখনও দুটি ম্যাচ। এরপর নিউজিল্যান্ড সফরে গিয়ে সেখানেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ফলে অভিষেকের হাতে অনেক সময় থাকছে সূর্যকুমারের এক সবচেয়ে বেশিবার ৫০ রানের গণ্ডি টপকানোর রেকর্ড ভেঙে দেওয়ার। তিনি ফর্মে থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই এই রেকর্ড ভেঙে যেতে পারে।
আরও পড়ুন: হার্দিকে মোহভঙ্গ! ফের একবার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরছেন রোহিত শর্মা?
ভারতের জার্সিতে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক ৫০ বা তার বেশি স্কোর করা খেলোযাড়দের তালিকা:
১. সূর্যকুমার যাদব (১১)
২. বিরাট কোহলি (৯)
৩. অভিষেক শর্মা (৯)
৪. ঈশান কিষাণ (৮)














