Durga Puja 2026 Live Updates

পাহাড়, জঙ্গল আর কাঞ্চনজঙ্ঘা! পুজোয় দার্জিলিংয়ের এই অচেনা গ্রাম ঘুরে দেখুন

Published on:

Published on:

Darjeeling you too will be captivated by this lesser-known village
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজোর সময় আপনি কি উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন। চাইছেন এই শহরের কোলাহল ছেড়ে দূরে কোথাও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে। তাহলে যেতে পারেন দার্জিলিংয়ের (Darjeeling) কাছে অবস্থিত এই স্বল্প পরিচিত গ্রাম সামসুতে। যেখানে গেলে পরে আপনি মুহূর্তের মধ্যে ভুলে যাবেন শহরের কোলাহল। পাশাপাশি উপভোগ করতে পারবেন পাহাড় ও জঙ্গলের সৌন্দর্য।

দার্জিলিংয়ের এই অচেনা গ্রামে মুগ্ধ হবেন আপনিও (Darjeeling)

গুগল ম্যাপে খুঁজে সামসুরের খোঁজ নাম নিল এখানে পাবেন প্রকৃতির সান্নিধ্য। আর পাবেন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। স্বল্প পরিচিত দার্জিলিং (Darjeeling) এর এই পাহাড়ে গ্রাম পর্যটক মহলে সেই ভাবে জনপ্রিয়তা লাভ করতে পারেনি। তাই এখানে আপনি পর্যটকের সংখ্যা খুব হাতেগোনা দেখতে পাবেন। পাশাপাশি এখানে কোন মসৃন রাস্তা নেই। কিন্তু রয়েছে প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার সুযোগ।

Darjeeling you too will be captivated by this lesser-known village

আরও পড়ুন: সোনা কিনবেন ভাবছেন? পুজোর আগে কলকাতার সর্বশেষ দর দেখে নিন

পাশাপাশি এখানে আসলে পরে দেখতে পাবেন সান্দাকফু। জঙ্গলে পথ ধরে হেঁটে পৌঁছিয়ে যেতে পারেন সান্দাকফুতে। তাছাড়া সামসু থেকে ধোত্রের জঙ্গলের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। তাই চাইলে সামসুর জঙ্গলের পথ ধরে হেটা পৌঁছিয়ে যেতে পারেন ধোত্রে।

কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?

এখানে যাওয়ার জন্য আপনাকে সবার প্রথমে নামতে হবে নিউ জলপাইগুড়ি অথবা আপনি যদি আকাশ পথে যান তাহলে আপনাকে নামতে হবে বাগডোগরা এয়ারপোর্ট। সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনাকে পৌছিয়ে যেতে হবে সামসু। পাশাপাশি এখান থেকে আপনি কালিংপং ও দার্জিলিং সহ সিকিমের পাহাড়ে একাধিক অংশও দেখতে পাবেন।

তাছাড়া এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। তবে আপনি যদি আপনার প্রিয়জন অথবা পরিবারকে সঙ্গে নিয়ে যান তাহলে আগের থেকে এই হোমস্টে বুকিং করে যাওয়া ভালো (Darjeeling)।