বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে পুজো। আর পুজো মানেই কটা দিন কবজি ডুবিয়ে খাওয়াদাওয়া। এই কদিন সকলে ডায়েট ভুলে দেদারে সাঁটায় চিকেন মাটন। সারা বছর মাটন না খেলেও পুজোয় খাসির মাংসের (Recipe) স্বাদ থেকে বঞ্চিত হতে চান না কেউই।
গোলবাড়ি স্টাইল কষা মাংসের রেসিপি (Recipe)
মাটন সারাবছর সেভাবে খাওয়া না হলেও পুজোর সময় মাটন চাই ই চাই। ভিড় বাড়ে গোলপার্কের কষা মাংসের দোকানে। তবে এবার লাইনে না দাঁড়িয়ে বাড়িতেই বানিয়ে নিন গোলবাড়ি স্টাইল কষা মাংস। রইল রেসিপি-

গোলবাড়ি স্টাইল কষা মাংসের উপকরণ:
খাসির মাংস- ৭৫০ গ্রাম
পেঁয়াজ- ৮ টি
রসুন- ৮ কোয়া
আদা বাটা- ১ টেবিল চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
জিরে গুঁড়ো- ১ চা চামচ
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
ছোট এলাচ- ৪ টি
বড় এলাচ- ৫ টি
দারচিনি
লবঙ্গ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
টক দই
তেঁতুল গোলা
ঘি
চায়ের লিকার
আরও পড়ুন : বাগবাজার থেকে হাতিবাগান, একদিনেই ঘুরুন উত্তরের নামী পুজোগুলি, রইল রুট ম্যাপ
গোলবাড়ি স্টাইল কষা মাংসের প্রণালী: মাংস ধুয়ে সব উপকরণ দিয়ে ২ ঘন্টা ঢাকা দিয়ে রাখুন। তবে গরম মশলা ও তেঁতুল দেবেন না। পেঁয়াজ কুচি করে কেটে বাদামি করে ভেজে (Recipe) নিন। ভেজে রাখা পেঁয়াজ বেটে তা মাংসের গায়ে মাখিয়ে নিন। এবার মাংস দিয়ে দিন তেলে। উপর থেকে ছড়িয়ে দিন গরম মশলা।
আরও পড়ুন : পুজোয় শহরে বন্ধ টোটো, ৩ জায়গায় ড্রপ গেট, বড় উদ্যোগ পুলিশ প্রশাসনের
আঁচ কমিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। ভালো করে কষিয়ে উপর থেকে ২৫০ মিলি চায়ের লিকার ছড়িয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। ব্যস তাহলেই তৈরি গোলবাড়ি স্টাইল কষা মাংস। পরিবেশন করুন ভাত বা পরোটার সঙ্গে।














