Durga Puja 2026 Live Updates

পুজোর বাজারে সোনা কিনবেন? আজ কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম দেখে নিন

Published on:

Published on:

Gold Price buy during the festive season know todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজোর মরশুমে সুখবর মধ্যবিত্তের জন্য। কারণ দেবীপক্ষের শুরুতে শেষে কমল সোনার দাম (Gold Price)। সোনার দাম কমায় যথারীতি স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। পাশাপাশি যারা এই মুহূর্তে গহনা কেনার পরিকল্পনা করছেন তারাও আজ দেখে নিন কলকাতায় সোনার দাম কত রয়েছে।

কলকাতায় আজ সোনার দাম কত? জানুন রেট (Gold Price)

সোনার গহনা ছাড়া পুজোর সাজ পূর্ণ হয়না। আর এমন সময়েই কলকাতায় বাড়ল সোনার দাম। সোমে ফের একবার বাড়ল সোনার দর। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন সাধারণ মানুষের চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়।

Gold Price buy during the festive season know todays rate

আরও পড়ুন: পুজোয় হোল নাইট লোকাল, রানাঘাট ও বনগাঁ লাইনে কখন ছাড়বে ট্রেন?

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪০১০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪০১০০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৭৪০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৪৭৪০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৪৬৬৫টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৪৬৬৫০ টাকা।

সোনার পাশাপাশি আজকের রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২১৬১৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২১৬১৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২১৬০৫ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২১৬০৫০ টাকা।

এছাড়াও সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এছাড়াও যারা সঞ্চয়ের জন্য সোনা কিংবা সোনার বার কেনেন তারা বরাবরই ২৪ ক্যারেটর পাকা সোনা কেনেন (Gold Price)।