Durga Puja 2026 Live Updates

‘ডাম্পিং গ্রাউন্ড নয়’, অভিষেকের আর্জি শুনেই বড় কথা বলে দিল কলকাতা হাই কোর্ট

Published on:

Published on:

Calcutta High Court Rejects Abhishek Banerjee’s Plea
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তদন্ত সংক্রান্ত বিভিন্ন খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানি ডিসেম্বর মাসে হওয়ার কথা। কিন্তু তার আগেই দ্রুত শুনানি চেয়েছিলেন অভিষেকের আইনজীবী। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে নির্ধারিত সময়েই এই মামলার শুনানি হবে।

কী বলল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)?

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) অভিষেকের হয়ে দ্রুত শুনানির আবেদন জানান আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি জানান, মামলাটি ডিসেম্বর মাসে শুনানির জন্য রাখা হয়েছে। কিন্তু প্রতিদিনই সংবাদমাধ্যমে তাঁর মক্কেলের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত নানা খবর প্রকাশিত হচ্ছে। তাই দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে বলে আদালতে জানান তিনি।

দ্রুত শুনানি না হলে মামলাটি অবকাশকালীন বেঞ্চে পাঠানোর আবেদনও করেন অভিষেকের আইনজীবী। কিন্তু সেই আবেদন মেনে নেয়নি আদালত (Calcutta High Court)। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, অবকাশকালীন বেঞ্চ কোনও ‘ডাম্পিং গ্রাউন্ড’ নয় যে ইচ্ছা করলেই সব মামলা সেখানে পাঠিয়ে দেওয়া যাবে।

আদালত (Calcutta High Court) আরও জানায়, এর আগে এই মামলার শুনানি বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে হয়েছিল। পরে মামলাটি ডিভিশন বেঞ্চেও যায়। এরপর বর্তমান বেঞ্চে এসেছে মামলাটি। এই পরিস্থিতিতে এখনই দ্রুত শুনানি করা সম্ভব নয় বলে জানিয়ে দেয় হাইকোর্ট।

Calcutta High Court annoyed over hearing several cases against Abhishek Banerjee

আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগে OBC প্রার্থীদের জন্য বড় খবর, ৩১ অক্টোবরের মধ্যে করতেই হবে এই কাজ!

ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি নির্ধারিত সময়েই হবে। হাই কোর্টে (Calcutta High Court) দ্রুত শুনানির আবেদন খারিজ হওয়ায় আপাতত ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।