Durga Puja 2026 Live Updates

পাহাড়ের কোলে চা বাগান, সঙ্গে সাহেব বাংলো! পুজোর ছুটিতে ঘুরে আসুন এই ঠিকানায়

Published on:

Published on:

Darjeeling mountain village, drawn by the allure of the 'Sahib' bungalow
Follow

বাংলা হান্ট ডেস্ক: পুজোর সময় অনেকেই শহরের কোলাহল ছেড়ে নিস্তব্ধ প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান। যার ফলে বহু মানুষই উত্তরবঙ্গের নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। পাশাপাশি আজকাল উত্তরবঙ্গের অফবিটে মানুষের যাওয়ার প্রবণতা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। আর আপনিও যদি ঠিক সেই রকমের মানুষ হন যে অফবিটে ধে ঘুরতে যেতে ভালোবাসেন তাহলে যেতে পারেন দার্জিলিং (Darjeeling) এর কাছে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি জনপদে। যার নাম হল ছোট পাবং।

সাহেব বাংলোর টানে ঘুরে আসুন পাহাড়ি গ্রামে (Darjeeling)

এখানে যেতে হলে আপনাকে দার্জিলিং এর (Darjeeling) ঘুমের বাঁ দিক দিয়ে সুখিয়াপোখরির পথে এগোলেই মিলবে এই জায়গাটি। যাওয়ার পথে একটা পাবেন দুদিকের ঘন জঙ্গল। পাশাপাশি দেখতে পাবেন পাইন গাছের শাড়ি ও পাহাড়ের গায়ে ছড়িয়ে রয়েছে ছোট্ট একটি গ্রাম।

Darjeeling mountain village, drawn by the allure of the 'Sahib' bungalow

আরও পড়ুন: উৎসবের আনন্দে গ্যাসের দামের ধাক্কা, আজ কত দাম সিলিন্ডারের?

পাশাপাশি এখানে যেতে হলে আপনাকে বেশ কয়েকটি ছোট পাহাড়ি গ্রাম পেরিয়ে যেতে হবে। যার মধ্যে রয়েছে- ছেত্রি গাঁও, বাঙ্গারগাঁও, লিম্বুগাঁও, তামাংগাঁও ও আলুবাড়ি ইত্যাদি। এই জায়গাগুলোও দার্জিলিংয়ের এক একটা হিডেন জেম। তামাং, লিম্বু ও ছেত্রি সম্প্রদায়ের মানুষের বসবাস এই অঞ্চলে।

এখানে আসলে দেখতে পাবেন কখনও নীল আকাশ, কখনও ঘন কুয়াশা, লুকোচুরি খেলছে জঙ্গলের মধ্যে এই সব দেখতে দেখতেই পৌঁছে যাবেন ছোট পুবং এ। প্রায় ৫৮২০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি। ১৯২১ সালে ক্যাম্পবেল সাহেব এই বাংলোটি তৈরি করেন। যেটি স্থানীয়দের কাছে সাহেব কুঠি নামে পরিচিত।

কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছোট পুবং এর দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার। আপনি গাড়িতে করে ঘুম স্টেশন পেরিয়ে পৌঁছিয়ে যাবেন এখানে। পাশাপাশি এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। আগের থেকে হোমস্টে বুকিং করে আসা শ্রেয়। পাশাপাশি এখানে আসলে খেতে পারবেন এখানকার ঘরোয়া রান্না (Darjeeling)।