Durga Puja 2026 Live Updates

বিশ্বের আর কোনও ক্রিকেটার যা পারেন নি, সেটাই করে দেখাবেন স্মৃতি মন্ধানা! চাই মাত্র ১১৩ রান

Published on:

Published on:

Smriti Mandhana can set a great record in the T20 series against Zimbabwe.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট দল ১৬ অক্টোবর থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচের T20 সিরিজ খেলবে। এই সিরিজটি ভারতীয় ক্রিকেটে একটি নতুন যুগের সূচনা করবে। কারণ, স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) প্রথমবারের মতো টিম ইন্ডিয়ার (India Women’s National Cricket Team) পূর্ণকালীন অধিনায়ক হিসাবে মাঠে নামবেন। এদিকে, জিম্বাবোয়ের (Zimbabwe) বিরুদ্ধে এই সিরিজে স্মৃতি মন্ধানা ক্রিকেটের ইতিহাসে অন্যতম বড় মাইলফলক অর্জন করার সুযোগ পাবেন। আজ পর্যন্ত বিশ্বের কোনও পুরুষ বা মহিলা ব্যাটার এই মাইলফলকে পৌঁছ
তে পারেননি।

অনন্য রেকর্ড গড়ার পথে স্মৃতি মন্ধানা (Smriti Mandhana):

জানিয়ে রাখি যে, T20 আন্তর্জাতিক ক্রিকেটে ৫,০০০ রান পূর্ণকারী বিশ্বের প্রথম খেলোয়াড় হওয়ার থেকে স্মৃতি মন্ধানা আর মাত্র ১৩৩ রান দূরে আছেন। তিনি এখনও পর্যন্ত খেলা ১৭৯ টি T20 আন্তর্জাতিক ম্যাচের ১৭২ ইনিংসে ৪,৮৬৭ রান করেছেন। যেখানে তিনি ২ টি সেঞ্চুরি ও ৩৭ টি হাফ-সেঞ্চুরি করেছেন।

Smriti Mandhana can set a great record in the T20 series against Zimbabwe.

উল্লেখ্য যে, ৫০০০ রানের স্তরে পৌঁছতে এই ৩ টি T20 ম্যাচে স্মৃতির আর মাত্র ১৩৩ রান প্রয়োজন। দেশের মাটিতে খেলা এবং দুর্দান্ত ফর্মের কারণে এই সিরিজেই তিনি এই কৃতিত্ব অর্জন করতে পারেনন বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: ‘কমন সেন্সের অভাব’, টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অশ্বিন, তুললেন বড় প্রশ্ন

এদিকে, সামগ্রিকভাবে এই সিরিজটি উভয় দেশের ক্রিকেট ইতিহাসের জন্য অত্যন্ত বিশেষ। কারণ এই প্রথম ভারত ও জিম্বাবোয়ের মহিলা দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হচ্ছে। T20 ম্যাচগুলির পর এই দুই দল ৩ ম্যাচের একটি ODI সিরিজও খেলবে।

আরও পড়ুন: সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমেই আসবে Jio-র 6G পরিষেবা! রাখঢাক না রেখে কী জানালেন আকাশ আম্বানি?

জানিয়ে রাখি যে, ৩ টি T20 ম্যাচই খেলা হবে রায়পুরে। যার মধ্যে প্রথম ম্যাচটি হবে ১৬ অক্টোবর। পাশাপাশি দ্বিতীয় এবং তৃতীয় T20 ম্যাচ সম্পন্ন হবে যথাক্রমে আগামী ১৮ এবং ২০ অক্টোবর।