Durga Puja 2026 Live Updates

একরাতেই কভার করুন ৫ টি সেরা পুজো, কালীঘাট মেট্রো থেকে রইল পথনির্দেশ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : উত্তরের সাবেকিয়ানা নাকি দক্ষিণের থিমপুজো? এই দ্বন্দ্ব অবশ্য এখন পুরনো। উত্তরে যেমন চোখ ধাঁধানো থিমের পুজো (Durga Puja 2026) জায়গা করে নিয়েছে, তেমনই দক্ষিণেও রয়েছে একডালিয়ার মতো জনপ্রিয় পুজো যা দীর্ঘদিন ধরে সাবেকিয়ানা ধরে রেখেছে। দক্ষিণ কলকাতায় প্যান্ডেল হপিং করতে গেলে কিছু নামী পুজো তালিকায় না রাখলেই নয়। কিন্তু কোথা দিয়ে শুরু করবেন আর শেষই বা করবেন কোথায়?

কালীঘাট মেট্রো থেকে বেরিয়ে কোন কোন পুজো (Durga Puja 2026) দেখবেন?

এবার পুজো পরিক্রমার জন্য অনেকেই বেছে নিয়েছেন মেট্রো রুট। কালীঘাট মেট্রো স্টেশন থেকে যদি পুজো পরিক্রমা শুরু করেন, তাহলে পরপর কোন ঠাকুরগুলি দেখতে পারবেন? প্রথমেই চলুন বাদামতলা আষাঢ় সঙ্ঘ। কালীঘাট মেট্রো থেকে বেরিয়ে রাসবিহারী অ্যাভিনিউ ধরে কিছুটা হাঁটলে চেতলা সেন্ট্রাল রোড। এই রাস্তা ধরে হাঁটলে বাঁদিকে পড়বে নেপাল ভট্টাচার্য স্ট্রিট। সেখান থেকে কিছুটা এগোলেই বাদামতলা।

South Kolkata top 5 Durga Puja 2026 pandal from Metro

হেঁটেই দেখুন ৫ পুজো: এই পুজো আরও হেঁটে চলুন ২০০ মিটার মতো। পৌঁছে যাবেন ৬৬ পল্লীর পুজোয়। এছাড়া কালীঘাট মেট্রো স্টেশনের রাসবিহারী অ্যাভিনিউ গেট দিয়ে বেরিয়ে হাঁটা পথে লাগবে ৫-১০ মিনিট। মেট্রো থেকে বেরিয়ে দেখে নিতে পারেন দেশপ্রিয় পার্কও। সেক্ষেত্রে কালীঘাট মেট্রো থেকে গড়িয়াহাটগামী অটোতে উঠতে হবে। দেশপ্রিয় পার্ক স্টপেজে নেমেই দেখে নিন এই পুজো (Durga Puja 2026)।

আরও পড়ুন : প্যান্ডেল হপিংয়ের তাড়া? ষষ্ঠীর নিরামিষের জন্য রইল চটজলদি মেথি আলুর তরকারি, দেখে নিন রেসিপি

দক্ষিণের পুজো গাইড: দক্ষিণের অত্যন্ত জনপ্রিয় পুজো ত্রিধারা সম্মিলনী। দেশপ্রিয় পার্ক থেকে ৩-৪ মিনিটেই পৌঁছে যাবেন এই পুজোয়। তবে লম্বা লাইনে অনেকটাই সময় চলে যেতে পারে। ত্রিধারা দেখে এবার আসুন রাসবিহারী অ্যাভিনিউ। ক্রসিংয়ের কাছেই লেক ভিউ রোড ধরে কিছুটা হাঁটলেই বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। প্রতিবারের মতো এবারও চোখ ধাঁধানো পুজো করেছে এই পুজো কর্তৃপক্ষ।

আরও পড়ুন : যাত্রীদের অভিযোগে নড়েচড়ে বসল রেল, ট্রেনের খাবারের পরিচ্ছন্নতা ও গুণমান বৃদ্ধিতে বড় পদক্ষেপ

যদিও পুজোর সময় দর্শনার্থী এবং যানবাহন নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ব্যারিকেড, একমুখী পথনির্দেশের কারণে অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়। উপরন্তু পুজোর ভিড়, লাইন তো রয়েছেই। তাই হাতে হাতে সময় নিয়ে বেরোনোই ভালো।