Durga Puja 2026 Live Updates

ঠাকুর দেখতে গিয়ে হারিয়ে গেলে কী করবেন? জানাল কলকাতা পুলিশ

Published on:

Published on:

Kolkata Police how to get help if you get lost in the Puja crowds
Follow

বাংলা হান্ট ডেস্ক: দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে বেরিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার আশঙ্কা থেকে থাকে। তাই এই বিশেষ ভিড়ের চাপে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন বাড়ির বয়স্ক ও শিশুরা। তাই পূজোর সময় প্রতি বছর কম বেশি এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যায়। তবে হারিয়ে যাওয়া সদস্যদের দ্রুত খুঁজে পেতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। প্রতিবছরের মতো নয় এই বছর চালু করা হল বিশেষ হেল্পলাইন নম্বর।

পুজোর ভিড়ে হারিয়ে গেলে কীভাবে মিলবে সাহায্য? জানাল পুলিশ (Kolkata Police)

পুজোর দিন গুলিতে ভিড়ে কেউ হারিয়ে গেলে বা পরিবারের সদস্যরা যদি খোঁজাখুঁজি করার পর না পান, তাহলে সরাসরি কলকাতা পুলিশের এই বিশেষ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন (Kolkata Police)। নম্বরটি হল- ৯১৬৩৭৩৭৩৭৩। ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত চালু থাকবে এই পরিষেবা।

Kolkata Police how to get help if you get lost in the Puja crowds

আরও পড়ুন: দুর্গাপুজো ও উরস উৎসব ঘিরে রেলের বিশেষ পরিষেবা, জেনে নিন ট্রেনের রুট

পাশাপাশি পুজোর ভিড়ে হারিয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে পেতে ও তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। তবে শুধুমাত্র হেল্প লাইন নম্বর চালু করাই নয়। পুজোর সময় নজরদারি ও সাধারণ মানুষকে সাহায্য করার জন্য কলকাতা পুলিশের দশটি ডিভিশনে পৃথক দশটি গাড়ি ও উদ্বোধন করা হয়েছে। পুজোয় শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার বিশেষ ব্যান্ড চালু করেছে কলকাতা পুলিশ। যেখানে পরিবারের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে কোন শিশু হারিয়ে গেলে তাকে যাতে দ্রুত তার পরিচয় জেনে পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় সেই লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাশাপাশি কলকাতা পুলিশের বিভিন্ন কিয়স্ক থেকে এই বিশেষ ব্যান্ড পাওয়া যাবে। অভিভাবকের ছোটদের হাতে ওই ব্যান্ড পরিয়ে দিতে পারেন। লালবাজারের দাবী ভিড়ের মধ্যে কোন শিশু পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে এই ব্যান্ডের সাহায্যে দ্রুত প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। যার ফলে শিশুটিকে খুঁজে বের করার পর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সহজ হবে।

তাছাড়াও বিশেষ হেল্প লাইন নম্বরের পাশাপাশি অন্যান্য জরুরি পরিষেবা গুলি আগের মতোই চালু থাকবে। কারণ কোন ব্যক্তি নিখোঁজ হলে কলকাতা পুলিশের মিসিং পারসেন স্কোয়াডের ০৩৩-২২১৪১৮৩৫ এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কলকাতা পুলিশের কন্ট্রোল রুম নম্বর ১০০ ও ১১২ এই নম্বর ও সাহায্য চাওয়া যেতে পারে (Kolkata Police)।