Durga Puja 2026 Live Updates

বড় সমস্যা মিটলো ভারতীয় দলের! হার্দিক পান্ডিয়ার অভাব ঢাকতে দুই ক্রিকেটারকে কাজে লাগাবেন গম্ভীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দীর্ঘদিন ধরেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তার পরিবর্ত খুঁজতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছিল ভারতীয় দলের (Indian Cricket Team) কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)। কিন্তু অবশেষে সেই সমস্যা মিটেছে। নমন ধীর (Naman Dhir) ও নীতিশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy) যৌথভাবে ব্যবহার করে ভারতের জার্সিতে শেষ দশকের সেরা অলরাউন্ডারের অভাব পূরণ করার কাজ সারছেন গম্ভীর।

শেষবার হার্দিক পান্ডিয়াকে ২২ গজে দেখা গিয়েছিল গতবারের আইপিএলে। তারপর থেকে একের পর এক চোটের কবলে পড়ে আপাতত ভারতীয় দল থেকে অনেক দূরেই রয়েছেন তিনি। এখন তার সম্পর্কে আরেকটি খারাপ খবর সামনে এসেছে ভারতীয় ক্রিকেট ভক্তদের। চোটের জন্য হয়তো চলতি বছরে আর মাঠে ফেরাই হচ্ছে না তার। তার অনুপস্থিতিতে ওডিআই ফরম্যাটে শিবম দুবেকেও ব্যববার করে দেখেছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু দুবে এই নির্দিষ্ট ফরম্যাটে তার মতো ধারাবাহিক ভালো পারফরম্যান্স উপহার দিতে পারেনি দলকে।

আরও পড়ুন: ফিটনেসের দৌড়ে গত ৪ বছরে কোহলিকেও টেক্কা দিয়েছেন রোহিত শর্মা! সামনে এলো অদ্ভুত পরিসংখ্যান

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের, সেন্টার অফ এক্সেলেন্সের মেডিকেল টিম বিচক্ষণতার সাথে তার পুরোপুরি ম্যাচ-ফিট হয়ে ওঠার জন্য কোনো কঠোর সময়সীমা নির্ধারণ না করার সিদ্ধান্ত নিয়েছে। তারা আন্দাজ করছেন যে, তাকে পুনরায় সর্বোচ্চ শারীরিক সক্ষমতায় ফিরিয়ে আনার প্রক্রিয়াটি তাড়াহুড়ো করে সম্পন্ন করা সম্ভব নয়। বস্তুত, এমনটা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে যে, ২০২৭ সালের আইপিএল মরশুম শুরুর আগে হার্দিককে আর মাঠে দেখা যাবে না।

তবে এবার হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডার দক্ষতাকে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন ভারতের দুই প্রতিভাবান ক্রিকেটার! বল হাতে নির্ভরযোগ্য স্পেল করার ক্ষমতা, ব্যাট হাতে ম্যাচ শেষ করার দক্ষতা, আর ফিল্ডিংয়ে চোখধাঁধানো ক্ষিপ্রতা, সবকিছুই রয়েছে নীতিশ রেড্ডি ও নমন ধীরের মধ্যে। বিশেষ ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলার সামর্থ্য তাঁদের মূল শক্তি।

আরও পড়ুন: ভারতীয় দলে সুযোগ দিচ্ছে না BCCI, এবার নিন্দুকদের বিরুদ্ধে মুখ খুললেন সামি! দিলেন কড়া জবাব

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জয়ের ক্ষেত্রে দুজনের ভূমিকাই ছিল উল্লেখযোগ্য। ১৩ বলে ২৬ রান করার পাশাপাশি একটি উইকেটও নেন নীতিশ। বল হাতে উইকেট না পেলেও ১৭ বলে ৩১ রান করেন নমন ধীর। এতদিন ভারতের সেরা অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়ার জায়গা ছিল আলাদা। কিন্তু এবার যদি এই দুই ক্রিকেটার নিজেদের প্রতিভার সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে হার্দিকের বিকল্প হিসেবে তাদের ওপর ভরসা করতে পারবেন সমর্থকরা।