বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু হয়েছে সবে পাঁচ মাস। তবে এর মধ্যেই রাজ্যের দেড় কোটির বেশি মহিলার কাছে এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পৌঁছে গিয়েছে। তবে এবার শোনা যাচ্ছে, এতদিন এই প্রকল্পের টাকা পেয়ে থাকলেও নভেম্বর থেকে অনেকের ৩ হাজার টাকা বন্ধ হতে পারে। কাদের সুবিধা বন্ধ হতে পারে, কেন বন্ধ হতে পারে, সেই নিয়ে সামনে এসেছে বড় আপডেট।
অন্নপূর্ণা যোজনা কারা পাবেন না? | (Annapurna Yojana)
রাজ্য সরকার বারবার জানিয়েছে, কোনও অযোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনা পাবেন না। শুধুমাত্র যোগ্য মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। সেই অনুযায়ী রাজ্যের তরফে ফের ঝাড়াই-বাছাই শুরু হয়েছে বলে খবর। সেক্ষেত্রে সরকারি ভেরিফিকেশনে যারা অযোগ্য বলে প্রমাণিত হবেন, তাঁদের প্রকল্পের সুবিধা বন্ধ হতে পারে।
আরও পড়ুনঃ আরও ১০ দিনের অতিরিক্ত সময়! তৃণমূলের নাম-প্রতীক মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
জানা গিয়েছে, মূলত চারটি কারণে নভেম্বর থেকে অন্নপূর্ণা যোজনা নাও পেতে পারেন বহু মহিলা। এর মধ্যে অন্যতম অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া। রাজ্যের তরফে আগেই জানানো হয়েছে, অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেলে অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে না। সেক্ষেত্রে যেসব মহিলা অন্য ভাতা পান, তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।
পাশাপাশি সরকারি বা আধাসরকারি স্থায়ী চাকরিজীবী হলেও অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য নন। একইরকমভাবে পেনশনভোগীরাও আগামী মাস থেকে টাকা নাও পেতে পারেন।

এছাড়া যেসব মহিলার পারিবারিক বার্ষিক আয় ১২ লক্ষ টাকা বা তার বেশি, সেদিকে নজর দিচ্ছে রাজ্য সরকার। সেই সঙ্গেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকা অ্যাকাউন্টগুলিতেও নভেম্বরে টাকা না ঢুকতে পারে বলে খবর।
অন্নপূর্ণা যোজনা নিয়ে শুরু থেকেই ব্যাপক কড়াকড়ি করছে রাজ্য। উপভোক্তা তালিকায় যাতে কোনও অযোগ্য না থাকে তা নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। সেই লক্ষ্যে ফের ঝাড়াই-বাছাই শুরু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, সরকারি ভেরিফিকেশনে অযোগ্য প্রমাণিত হলে নভেম্বর থেকে প্রকল্পের সুবিধা বন্ধ হতে পারে।














