দীপাবলির আগেই লক্ষ্মীলাভ, প্রকাশিত পিএম কিষান যোজনার টাকা, এভাবে দেখুন স্ট্যাটাস

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দীপাবলির আগেই এল বড় সুখবর। শুক্রবার সকালেই দেশের কোটি কোটি কৃষক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana) টাকা। ২৪ তম কিস্তির ঢুকেছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এদিন গুজরাট থেকে পিএম কিষান যোজনার আওতায় ১৯ হাজার কোটি টাকার ২৪ তম কিস্তির টাকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল পিএম কিষান যোজনার (PM Kisan Yojana) টাকা

দেশের প্রায় ৯.৩৪ কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। ডিবিটির মাধ্যমে ১৮,৬৯০ কোটি টাকারও বেশি ট্রান্সফার করা হয়েছে বলে জানা যাচ্ছে। দীপাবলির আগেই লক্ষ্মীলাভ হওয়ায় মুখে চওড়া হাসি উপভোক্তাদের।

How to check pm kisan yojana balance

কীভাবে মেলে টাকা: তিনটি কিস্তিতে বার্ষিক ৬ হাজার টাকা দেওয়া হয়ে থাকে পিএম কিষান যোজনায়। কিন্তু কীভাবে চেক করবেন স্ট্যাটাস? পিএম কিষান যোজনার টাকা ঢুকেছে কিনা তা অনলাইনে দেখে নিতে পারবেন মাত্র কয়েকটি ধাপে।

আরও পড়ুন : এক পদেই উঠে যাবে একথালা গরম ভাত, রইল রুই পোস্তর রেসিপি

কীভাবে দেখবেন স্ট্যাটাস: এর জন্য প্রথমেই যেতে হবে অফিশিয়াল পিএম কিষাণ যোজনার (PM Kisan Yojana) ওয়েবসাইট pmkisan.gov.in এ। এরপর হোমপেজে Beneficiary Status অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে। সেখানে আধার নম্বর, মোবাইল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর লিখুন। সাবমিট করলেই জানা যাবে ২৪ তম কিস্তির টাকা পাঠানো হয়েছে কিনা। সাবমিট করলেই জানা যাবে ২৪ তম কিস্তির টাকা পাঠানো হয়েছে কিনা।

আরও পড়ুন : দীপাবলির আগেই ধনতেরাসের পালা, কেনাকাটার শুভ মুহূর্ত কোনটা জানেন?

উল্লেখ্য, কিষান যোজনার টাকা পাওয়ার জন্য ই কেওয়াইসি করা বাধ্যতামূলক। ই কেওয়াইসি করা না থাকলে আটকে যেতে পারে যোজনার টাকা।