যুবশক্তির টাকা পাওয়ার আগে জেনে নিন এই ১০ নিয়ম, না মানলে বিপদ

Published on:

Published on:

Yuva Shakti these 10 rules to receive funds under the scheme

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের বেকার যুবক যুবতীদের পাশে দাঁড়াতে বহু প্রতীক্ষিত প্রকল্প যুবশক্তি (Yuva Shakti) চালু করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষনা অনুযায়ী আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভায় বিশেষ বৈঠকে এই প্রকল্পে আনুষ্ঠানিক অনুমোদন পেতে চলেছে। আর এক জানুয়ারি থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই ভাতার টাকা পৌঁছে দেওয়া হবে।

যুবশক্তি প্রকল্পে টাকা পেতে মানুন এই ১০ নিয়ম (Yuva Shakti)

জানা যায় এই যুবশক্তি (Yuva Shakti) প্রকল্পের আওতায় উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা প্রতি মাসে ২ হাজার টাকা করে পাবেন। পাশাপাশি স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা প্রতিমাসে পাবেন তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা। তবে এই টাকা কিন্তু প্রত্যেকে পাবেন না, কারণ আবেদন করার আগে রাজ্য সরকারের বেঁধে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি নিয়ম মানা একান্তই বাধ্যতামূলক।

যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়ার যে দশটি জরুরি নিয়ম রয়েছে:

১) আবেদনকারী তরুণ অথবা তরুণীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে। অন্য কোন রাজ্যের বাসিন্দারা এই সুবিধা পাবেন না।

২) প্রার্থীর ন্যূনতম বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। ২১ বছরের কম বা ৪০ বছরের বেশি বয়সীরা আবেদনের গ্রহণযোগ্য হবেন না বলে জানিয়ে দাওয়া হয়েছে।

Yuva Shakti these 10 rules to receive funds under the scheme

আরও পড়ুন: পুজোর পরই সস্তা হল সোনা, কলকাতায় আজ কত দাম ২২ ও ২৪ ক্যারাটের?

৩) আবেদনকারী কে অন্তত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিকের উত্তীর্ণ আবেদনকারীরা ২০০০ টাকা করে পাবেন। আর যারা স্নাতক উত্তীর্ণ রয়েছেন, তারা তিন হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন।

৪) আবেদনকারী কে প্রকৃত অর্থে চাকরি প্রার্থী বা বেকার হতে হবে। কোন সরকারি বা আধা সরকারি বা নিয়মিত বেসরকারি সংস্থার কর্মরত ব্যক্তিরা এই প্রকল্পের বাইরে থাকবে।

৫) আবেদনকারী পরিবারের কোন সদস্য যদি সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী হয়ে থাকেন, তাহলে সেই পরিবারের থেকে এই ভাতা জন্য আবেদন করতে পারবেন না।

৬) আবেদনকারী পরিবারের বার্ষিক আয় ও বেঁধে দিয়েছে রাজ্য সরকার। কোনভাবে আয়কর দাতা হওয়া চলবে না আবেদনকারীর পরিবারের। অর্থাৎ পরিবারের মাসিক ইনকাম ১ লাখ টাকার কম হতে হবে।

৭) সরকারের নীতি অনুযায়ী একটি পরিবার থেকে সাধারণ একজন যোগ্য বেকার সদস্যই এই মাসে আর্থিক ভাতা পাবেন।

৮) কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোন নিয়মিত ভাতা বা সম জাতীয় আর্থিক প্রকল্পের সরাসরি সুবিধাভোগী হলে এই প্রকল্পে নাম নথিভূক্ত করা যাবে না।

৯) আবেদনকারী নিজের নামে একক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। কোন জয়েন্ট অ্যাকাউন্ট গ্রহণযোগ্য হবে না।

১০) ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা সরাসরি সরকারের টাকা পাওয়ার জন্য ডিবিতে সক্রিয় থাকা একান্তই বাধ্যতামূলক (Yuva Shakti)।