‘৩৪ বছর হয়েছে পার, বামফ্রন্ট এরপর পগারপার’! বামেদের বিঁধে ছড়া লিখলেন অগ্নিমিত্রা

Published on:

Published on:

Agnimitra Paul writes Hing Ting Chhot poem targets CPIM

বাংলা হান্ট ডেস্কঃ গত অক্টোবর মাসে রাজ্যে জোড়া এনকাউন্টারের পর কলম ধরেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ‘এনকাউন্টার’ শীর্ষক সেই কবিতার মাধ্যমেই নিজের মতামত তুলে ধরেছিলেন তিনি। এবার বামেদের বিঁধে একটি ছড়া লিখলেন রাজ্যের মন্ত্রী। নাম দিয়েছেন ‘হিং টিং ছট’ (High Ting Chhot)।

বামেদের খোঁচা দিয়ে ছড়া লিখলেন অগ্নিমিত্রা | (Agnimitra Paul)

শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে প্রায় ৩ মিনিটের একটি ভিডিও শেয়ার করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। ভিডিওর শুরুতে তিনি জানান, ছোটবেলা থেকেই সুকুমার রায়ের কবিতা তাঁর ভীষণ পছন্দের। কবি তাঁকে কখনও ভাবায়, কখনও আবার কাঁদায়। এবার তাঁরই বেশ কিছু কবিতা থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি একটি ছড়া লিখেছেন বলে জানান মন্ত্রী। এরপর নিজেই সেই ছড়া পড়ে শোনান।

Agnimitra Paul

অগ্নিমিত্রার লেখা ‘হিং টিং ছট’ ছড়া

হিং টিং ছট

৩৪ বছর লাল নিশান, কথায় কথায় বড় জ্ঞান

ধর্মঘট আর মিছিল-মিটিং

হিং টিং ছট

হিং টিং ছট

আরও পড়ুনঃ সরকারি কর্মীর মৃত্যু হলে পরিবারের সদস্যরা পাবেন ফ্যামিলি পেনশন! কারা যোগ্য? নিয়ম জানুন

সকালে বনধ, বিকেলে ডাক

কাজের বেলায় তালা থাক

বাসও বন্ধ, দোকানও বন্ধ

জনজীবন থাকত স্তব্ধ

কম্পিউটার আসছে দেশে,

আপত্তি উঠল হেসে হেসে

কম্পিউটার নাকি চাকরি খাবে!

তাই তাঁকে দূরে সরিয়ে রাখবে

কলকারখানা বন্ধ হল

কত মানুষের স্বপ্ন গেল

নতুন শিল্পের খবর নাই

বেকার ছেলের জবাব নাই

ডিগ্রি নিয়ে ঘুরছে ছেলে

চাকরি মেলে না ভাগ্যবলে

বাবার টাকা, মায়ের আশা

বেকার জীবন সর্বনাশা

নেতার মুখে বড় বড় বাণী

সবাই নাকি শ্রমিকশ্রেণি!

নিজের ভুলের কথা উঠলে পুরনো দিনের গল্প বলে

দিমাগি দাদার জ্ঞানের ঝুড়ি, কথায় ফুলঝুরি, খালি খুলি

দেশের হাল কে নেবে ভাই? প্রশ্ন করলে উত্তর নাই

৩৪ বছরের হিসেব খাতা, মানুষ রাখেনি কিছুই মাথায়

সবই দেখেছে, সবই জেনেছে

ভোটের বাক্সে জবাব দিয়েছে

মানুষ চিনেছে বুঝেছে তাই আর পুরনো পথে হাঁটে নাই

পুরনো দিনের বাঁধন ছেড়ে, নতুন সূর্য উঠুক ভোরে

হিং টিং ছট

হিং টিং ছট

৩৪ বছরের পালা শেষে ফট

মানুষ যখন জবাব দেয়, ক্ষমতার মসনদ টলে যায়

কথায় নয় কাজে পরিচয়, মানুষের রায়ই শেষ কথা কয়

হিং টিং ছট

হিং টিং ছট

৩৪ বছরের পট, পাল্টে গেল ঝটপট

৩৪ বছর হয়েছে পার, বামফ্রন্ট এরপর পগারপার

কারণ মানুষের নেই ভরসা আর

হিং টিং ছট

হিং টিং ছট।

মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি লেখালেখির প্রতি ঝোঁক রয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। এনকাউন্টার নিয়ে কবিতার পর এবার বামেদের বিঁধে ছড়া লিখলেন তিনি। তাঁর এই লেখনীর প্রশংসা করেছেন অনেকে।