বাংলা হান্ট ডেস্ক: ব্যাঙ্কের কাজ থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা ও বিভিন্ন পরিষেবা পেতে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস (Aadhaar Card)। পরিচয় যাচাইয়ের জন্য অনেক ক্ষেত্রে আধার নম্বরের পাশাপাশি, ওটিপি, আঙ্গুলের ছাপ ও চোখের স্ক্যান কিংবা ফেস অথেনটিফিকেশন ব্যবহার করা হয়। তবে আধার বায়োমেট্রিক তথ্যের অপব্যবহার নিয়ে চিন্তিত থাকলে এবার রয়েছে বিশেষ ব্যবস্থা।
এক ক্লিকেই আধারের বায়োমেট্রিক লক, কীভাবে করবেন? (Aadhaar Card)
ইউনিক অথেন্টিকেশন অথরিটি অফ ইন্ডিয়া চালু করেছে আধার বায়োমেট্রিক লঙ্কিং সুবিধা (Aadhaar Card)। এর মাধ্যমে প্রয়োজন না থাকলে নিজের বায়োমেট্রিক অথেন্টিকেশন বন্ধ রাখতে পারবেন। তারই সঙ্গে আধার বায়োমেট্রিক লক চালু করলে আঙ্গুলের ছাপ, চোখের স্ক্যান ও মুখের ছবি ব্যবহার করে পরিচয় যাচাই করা সাধারণত বন্ধ হয়ে যাবে।
অর্থাৎ কেউ আপনার আধার ব্যবহার করে বায়োমেট্রিক পদ্ধতিতে অথেন্টিকেশন করার চেষ্টা করলে সেই অনুরোধ ব্যর্থ হয়ে যাবে। তবে এতে আধারের তথ্য ইউআইডিএআইএর সার্ভার থেকে মুছে যায় না। শুধু বায়োমেট্রিক তথ্য ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

আরও পড়ুন: নবান্নের নির্দেশে ৫০ থানার আইসি বদল, তালিকায় কারা?
কিভাবে অনলাইনে আধার বায়োমেট্রিক লক করবেন?
এই পরিষেবা ব্যবহার করতে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটি সক্রিয় রাখুন। কারণ ওটিপি যাচাইয়ের জন্য প্রয়োজন হবে। প্রথমে UIDAI-এর সরকারি ওয়েবসাইট https://uidai.gov.in-এ যান। এরপর ‘My Aadhaar’ বিভাগে গিয়ে ‘Lock/Unlock Biometrics’ অপশনটি বেছে নিন। আপনাকে myAadhaar পোর্টালে পাঠানো হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি যাচাই করুন।
ব্যাঙ্ক বা সরকারি কোনও পরিষেবা নিতে আঙুলের ছাপ কিংবা অন্য বায়োমেট্রিক যাচাইয়ের প্রয়োজন হলে সাময়িকভাবে লক খুলতে পারবেন। এজন্য https://myaadhaar.uidai.gov.in পোর্টালে গিয়ে বায়োমেট্রিক লক-আনলক পরিষেবা নির্বাচন করতে হবে। ওটিপি যাচাইয়ের পর ‘Temporary Unlock’ অপশন বেছে নিয়ে নির্দেশ অনুসরণ করুন।
বায়োমেট্রিক লক থাকলে আঙুলের ছাপ, আইরিস ও ফেস অথেনটিকেশন বন্ধ থাকে। তবে যেখানে সুবিধা রয়েছে, সেখানে ওটিপি-ভিত্তিক যাচাইকরণ চালু থাকতে পারে।এছাড়া আধার নম্বর লক এবং বায়োমেট্রিক লক দুটি আলাদা পরিষেবা। আধার সংক্রান্ত কোনও অচেনা অথেনটিকেশন দেখতে পেলে UIDAI-এর Authentication History পরীক্ষা করুন। নিজের ওটিপি কাউকে জানাবেন না এবং শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন। পাশাপাশি প্রয়োজনে UIDAI-এর হেল্পলাইন ১৯৪৭ নম্বরে যোগাযোগ করতে পারেন (Aadhaar Card)।












