একবার খেলেই বারবার খেতে চাইবেন, রইল বাঁধাকপি মাঞ্চুরিয়ানের সহজ রেসিপি

Published on:

Published on:

Recipe delicious cabbage Manchurian using just a few ingredients

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে হালকা শীত পরতে শুরু করেছে বঙ্গ জুড়ে। শীতকাল পড়লে বাজারে বাঁধাকপি দেখতে পাওয়া যায়। তবে বাঁধাকপি দিয়ে এক ধরনের খাবার না খেয়ে যদি চান নতুনত্ব কোন খাবার খেতে, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ আজকের প্রতিবেদনে রইল রেস্টুরেন্ট এর মতন কিভাবে বানাবেন বাঁধাকপির মাঞ্চুরিয়ান তাও আবার সহজ পদ্ধতিতে তার প্রণালী (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু বাঁধাকপির মাঞ্চুরিয়ান (Recipe)

বাঁধাকপির কথা বললে সবার আগে মাথায় আসে তরকারি। তবে আজকের প্রতিবেদনে বাঁধাকপি দিয়ে এমন একটি রেসিপি শেয়ার করব যা আপনি সাধারণত রেস্টুরেন্টে গিয়ে খেতে ভালোবাসেন। রইল আজকের প্রতিবেদনে বাঁধাকপির মাঞ্চুরিয়ান তৈরি করার সহজ পদ্ধতি (Recipe)।

Recipe delicious cabbage Manchurian using just a few ingredients

আরও পড়ুন: বিয়ের মরশুমে সুখবর! ফের কমল সোনার দর, জানুন আজকের লেটেস্ট রেট

উপকরণ:

২ কাপ বাঁধাকপি কুচি
১টি গাজর কুচি
আধা চা-চামচ লাল লঙ্কার গুঁড়ো
আধা চা-চামচ আদা ও রসুন বাটা
২ টেবিল-চামচ কর্নফ্লাওয়ার
আধা চা-চামচ নুন
আধা কাপ ময়দা
২ টেবিল-চামচ জল
ডুবো তেলে ভাজার জন্য পরিমাণ মতো তেল

প্রণালী: প্রথমে বাঁধাকপি গুলোকে ভালোভাবে কুচি করে কেটে নিন। এরপর পাশাপাশি কেটে নিন গাজর। তারপর কেটে রাখা বাঁধাকপি, গাজর, কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্ট, ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটি নরম ডো তৈরি করে নিন। এরপর তেল গরম করে সেগুলো ছোট ছোট বল আকারে ডুবো তেলে ভেজে নিন। তারপর একটি কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিন। রসুন কুচি, পেঁয়াজপাতা, কাঁচা লঙ্কা কুচি ও ক্যাপসিকাম। এবার সবকিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। তারপর চিলি সস, সয়াসস, টমেটো সস ও ভিনেগার সহ পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ওপর দিয়ে গোল মরিচ গুলো দিয়ে দিন। তারপর এই সসটা ফুটে উঠলে ভেজে রাখা বাঁধাকপির বলগুলো দিয়ে দিন। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করুন বাঁধাকপির মাঞ্চুরিয়ান (Recipe)।