নতুন করে বিপাকে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়! রক্ষাকবচের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট

Published on:

Published on:

Calcutta High Court rejects Abhishek Banerjee PA Sumit Roy bail plea

বাংলা হান্ট ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের আইনি সমস্যা আরও বাড়ল। একের পর এক মামলায় নাম জড়ানোর পর এবার কলকাতা হাই কোর্টেও (Calcutta High Court) ধাক্কা খেলেন তিনি। শালবনি জমি দুর্নীতি মামলায় আগেই আইনি রক্ষাকবচ পেয়েছিলেন সুমিত। কিন্তু বাকি চারটি মামলায় সেই সুবিধা আর মিলল না। বৃহস্পতিবার তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

Calcutta High Court : আবেদন করেছিলেন সুমিত?

সুমিত রায়ের বিরুদ্ধে প্রথমে শালবনি জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পদক্ষেপ করা হয়। এরপর আরও চারটি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখায় রাজ্যের তদন্তকারী সংস্থা। বর্তমানে তিনি সিআইডি হেফাজতে রয়েছেন।

Calcutta High Court says not answering wife’s call is not domestic violence

এই অবস্থায় নতুন করে আইনি সমস্যায় পড়তে চাননি সুমিত। তাই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) রক্ষাকবচ চেয়ে আবেদন করেন তিনি। তাঁর আবেদন ছিল, নতুন করে যেন তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা করা না হয়। পাশাপাশি, যে মামলাগুলিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সেগুলিতেও যেন তাঁর বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ না করা হয়।

আরও পড়ুনঃ ফসল বিমায় কৃষকদের প্রিমিয়াম মকুব! পুরো টাকাই দেবে রাজ্য, মিলল অর্থ দপ্তরের ছাড়পত্র

আদালতে কী যুক্তি দিলেন আইনজীবী?

বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হয়। সুমিতের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে যে মামলাগুলি চলছে, তার কয়েকটি ৬ থেকে ৮ বছরের পুরনো। তাই এই মামলাগুলির ভিত্তিতে নতুন করে কঠোর পদক্ষেপ না করার আবেদন জানান তিনি।

তবে আইনজীবীর এই যুক্তিতে সাড়া দেয়নি আদালত (Calcutta High Court)। সুমিতের অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন খারিজ করে দেন বিচারপতি। ফলে শালবনি জমি দুর্নীতি মামলা ছাড়া বাকি চারটি মামলায় কোনও আইনি সুরক্ষা পেলেন না তিনি।

আদালতের সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিষেক

হাই কোর্টের (Calcutta High Court) এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিষেকের বক্তব্য, বিচারব্যবস্থা শাসকদলের পক্ষে বা বিরোধীদের বিপক্ষে কাজ করতে পারে না। তাঁর অভিযোগ, মনে হচ্ছে বিজেপির লোকজনই শুধু আইনি স্বস্তি পাচ্ছেন। অন্যদিকে, বিরোধীদের আইনি সাহায্য পেতে বারবার লড়াই করতে হচ্ছে। সংবিধান মেনে এই ধরনের কাজ হচ্ছে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

সুমিতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ

এর আগে সিআইডি হেফাজতে থাকাকালীন সুমিতের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁর স্ত্রী। তাঁর দাবি ছিল, হেফাজতে সুমিতের জীবন সংশয় হতে পারে। এই আশঙ্কার কথা জানিয়ে তিনি মানবাধিকার কমিশনের দ্বারস্থও হয়েছিলেন। এবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) রক্ষাকবচের আবেদন খারিজ হওয়ায় নতুন করে সমস্যায় পড়লেন সুমিত রায়। শালবনি জমি দুর্নীতি মামলায় সুরক্ষা পেলেও বাকি চারটি মামলায় আপাতত আদালতের কোনও রক্ষাকবচ থাকছে না তাঁর।