‘বিরিয়ানির হাড়ি ছাড়া কোথাও লাল পতাকা দেখতে পাবেন না’ বিস্ফোরক ABVP নেতা শুভব্রত অধিকারী

Published on:

Published on:

ABVP Leader Subhabrata Adhikari talks about SFI vs ABVP at College Street

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমলেও বিকেল হতেই উত্তপ্ত কলেজ স্ট্রিট (College Street Protest)। কলেজ স্ট্রিটে প্রতিবাদ মিছিল শুরু করে SFI সদস্যরা। এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে হাজির হয় ABVP সদস্যের। দুই দল একে অপরের দিকে স্লোগান তোলে। মূলত বই বিক্রিতে বাঁধা দেওয়ার জেরেই এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন এসএফআই সদস্যের। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন এবিভিপি নেতা শুভব্রত অধিকারী (Subhabrata Adhikari)।

কলেজ স্ট্রিটে SFI বনাম ABVP

এদিন একপ্রকার যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল কলেজ স্ট্রিটে। এই প্রসঙ্গে বলতে গিয়ে শুভব্রত প্রথমেই বলেন, যুদ্ধ হয়নি। এই যুদ্ধ হলে তো লাঠালাটি হতো এইতো লাঠি দিয়ে মারতো। আমি সেটা দেখি ক্যামেরা লাঠি দিয়ে দিয়েছে। কেউ বা কারা হঠাৎ করে মনে হয়েছে আমরা সমাধিতে চলে গেছিলাম। সমাধি থেকে উঠে আবার এসে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে।

এরপর তিনি বলেন, সময়ের নিয়মে ডাইনোসরও হারিয়ে গেছে বামপন্থীও হারিয়ে যাচ্ছে। বিরিয়ানি ছাড়া বিরিয়ানি হারিয়ে ছাড়া আপনি কোথাও লাল পতাকা দেখতে পাবেন না। দুই চারটা বই বেঁচে যদি কেউ প্রাসঙ্গিক হতে চায় হতে পারে। আমরা কোন মৃত শক্তিকে জীবিত করতে চাই না। আর আমাদের কাছে এরকম মৃত সঞ্জীবনী সুধাও নেই যে আমরা আবার জীবিত করতে পারব। সুতরাং বামপন্থীরা সময়ের নিয়মে হারিয়ে গেছে, এদেরকে কেউ পাত্রা দেয় না। এদের কোন ইম্পর্টেন্স নেই, কোন গুরুত্ব নেই, খুঁজেও পাবেন না। দূর দূরান্ত অব্দি বামপন্থীরা সময়ের নিয়মে হারিয়ে যাওয়া একটা শক্তি।

আরও পড়ুনঃ বারেবারে নির্দেশ সত্ত্বেও ফুটপাতে পার্কিং-রান্না! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুদ্ধ অগ্নিমিত্রা

পরবর্তীতে বুকস্টল করতে না দেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করতে তিনি জানান, আমরা বুকস্টল করতে দিচ্ছি না? আমরা যদি বুকস্টল করতে না দিই, তাহলে বামপন্থীরা কোথাও বুকস্টল করতে পারবে না। স্পষ্টভাবে বলছি, আমরা যদি মনে করি বামপন্থীরা বুকস্টল করবে না তো আমরা চাই না। আমরা চাই বইয়ের লড়াই বই দিয়ে হোক। আমাদের বইয়ের বিরুদ্ধে আমরা বাঁশ দিয়ে লড়াই করতে চাই না। আমরা বইয়ের বিরুদ্ধে বই দিয়ে লড়াই করতে চাই। তাদের যদি মনে হয় বামপন্থী বিচারধারার বই বিক্রি করবে করতেই পারে কোন অসুবিধা নেই। কিন্তু বইকে সামনে রেখে পেছনে অন্য কোন এজেন্ডাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা যেন তারা না করে।

গণতন্ত্রের সাথে বামপন্থের কোন সম্পর্ক নেই

একইসাথে তিনি আরও জানান।, সামনে রাখবে গৌতম বুদ্ধের বই, আর পেছনে দেশ ভাঙ্গার কাজে মদদ দেবে এমনটা যাতে না হয়। এটা আমাদের বক্তব্য, কারণ বামপন্থীদের অতি ইতিহাস জানি এরা বইয়ের কথা বলছে বইয়ের বুকস্টলে বিরোধিতা করছে। আজ থেকে ৪০ বছর কন্টিনিউ একটা স্টল পশ্চিমবঙ্গে বামপন্থীরা এদিন আমাদেরকে করতে দেয়নি। আপনারা দেখেননি ২০১৭ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় কিভাবে স্বস্তিক চিহ্ন, ওম চিহ্ন পুড়িয়েছে। এই বামপন্থীদের বই পোড়ানো, মানুষ পোড়ানোর ইতিহাস পুরনো। যাদবপুর বিশ্ববিদ্যালয় যাদবপুর এইটবি বাস স্ট্যান্ডে স্বস্তিক চিহ্ন যেভাবে পোড়ানো হলো তা আপনারা ক্যামেরাতে দেখেছেন। যে ওম চিহ্ন পোড়ানো হয়েছে, যেভাবে স্টল ভাঙ্গা হয়েছে। বামপন্থীরা দীর্ঘদিন আমাদের উপর সেই অত্যাচার করে এসছে। একটা স্টল করতে দিত না, একটা কলেজে নমিনেশন করতে দিত না বাম আমলে।

তিনি আরও বলেন, বামপন্থীদের কাছ থেকে আমরা গণতন্ত্র শিখবো? পৃথিবীতে যেখানে যেখানে বামপন্থীরা আছে তারা কোথাও গণতন্ত্রের ভাষা মানে না। চীনে গণতন্ত্র আছে? উত্তর কোরিয়াতে গণতন্ত্র আছে? যেখানে বামপন্থীরা আছে তারা গণতন্ত্রের ভাষায় বিশ্বাস করে না। যখন তারা গণতন্ত্র থেকে বিচ্যুত হয়ে যায়, তারা সময়ের নিয়মে হারিয়ে যায়, তখন তারা গণতন্ত্রের বুলি আওড়ায়। যেমন হাতির খাওয়ার দাঁত আর দেখানোর দাঁত দুটো আলাদা, বামপন্থীদের খাওয়ার দাঁত এবং দেখানোর দাঁত দুটো আলাদা। এটাই বামপন্থীর আসল চরিত্র। বামপন্থীরা গণতন্ত্রের ভাষা বোঝে না, আপনি ওদের সাথে গণতান্ত্রিকভাবে লড়াই করে পারবেন না। কারণ গণতন্ত্রের সাথে বামপন্থের কোন সম্পর্ক নেই। আর কি বললেন শুভব্রত? দেখুন ভিডিওতে।