গেইলের রেকর্ড ভেঙে দিলেন এই ভারতীয় তরুণ! T20-তে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার মালিক বাঁ-হাতি ওপেনার

Published on:

Published on:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে জমে উঠেছে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। সৈয়দ মুস্তাক আলী ট্রফির লড়াই (Syed Mushtaq Ali Tournament) একের পর এক চোখধাঁধানো ইনিংস দেখছেন ক্রিকেট অনুরাগীরা। এবার সেই তালিকায় নাম লেখালেন আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে মাঠ কাঁপানো বাঁ-হাতি ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দিল্লির হয়ে বিধ্বংসী ব্যাটিং করে তিনি ভেঙে দিলেন কিংবদন্তি ক্রিস গেইলের (Chris Gayle) দুটি রেকর্ড। তার ব্যাটের দাপটে ২৭৫ রান তুলেছিল দিল্লি। জবাবে ১৮.৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় শাহরুখ খানের তামিলনাড়ু।

এদিন তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে ৬৮ বলে ১৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই তরুণ বাঁ-হাতি ওপেনার। তার ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ১৯টি ছক্কা দিয়ে। ২০১৩ সালে ক্রিস গেইলের ভারতের মাটিতে খেলা পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে ১৭৫ রানের সর্বোচ্চ ব্যক্তিগত টি-টোয়েন্টি রানের ইনিংসকে টপকে গেলেন তিনি। এটিই টি-টোয়েন্টি ফরম্যাটে কোনও ভারতীয়র এবং ভারতের মাটিতে হওয়া সর্বোচ্চ স্কোর। অল্পের জন্য চলতি বছরেই লুয়ান ডে প্রিটোরিয়াসের ১৮৭ রানের ইনিংসকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসকে পেছনে ফেলতে ব্যর্থ হলেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস:

১. লুয়ান ডে প্রিটোরিয়াস- ১৮৮* (২০২৬, টাইটান্স বনাম নাইটস ম্যাচ)
২. প্রিয়াংশ আর্য- ১৮১ রান (২০২৬, দিল্লি বনাম তামিলনাড়ু)
৩. ক্রিস গেইল- অপরাজিত ১৭৫ রান (২০১৩, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া)
৪. অ্যারন ফিঞ্চ- ১৭২ রান (২০১৮, অস্ট্রেলিয়া বনাম জিম্বাবোয়ে)
৫. হামজা খান- অপরাজিত ১৬৪ রান (২০২৬, রোয়ান্ডা বনাম আইভরি কোস্ট)।

আরও পড়ুন: SENA দেশগুলির বিরুদ্ধে সাফল্য নেই! ভারতীয় টেস্ট দলে গম্ভীরের কোচিং নিয়ে উঠছে প্রশ্ন

এছাড়াও ক্রিস গেইলের আরও একটি রেকর্ড ভেঙেছেন প্রিয়াংশ। টি-টোয়েন্টি ফরম্যাটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি দীর্ঘ আট বছর ক্রিস গেইল নিজের দখলে রেখেছিলেন। গতবছর তার সেই রেকর্ডটি ভেঙেছেন নিউজিল্যান্ডের আগ্রাসী ওপেনার ফিন অ্যালেন। এদিন যুগ্মভাবে সেই রেকর্ডের সাথে নিজের নামও সামিল করে নিয়েছেন প্রিয়াংশ আর্য।

আরও পড়ুন: ব্যাট হাতে ব্যর্থ হতেই প্রশ্নের মুখে রোহিত ও কোহলি! এবার দুই তারকাকে নিয়ে মন্তব্য প্রাক্তন ভারতীয় ওপেনারের

টি-টোয়েন্টি ফরম্যাটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা:

১. ফিন অ্যালেন / প্রিয়াংশ আর্য: ১৯ ছক্কা
২. ক্রিস গেইল / সাহিল চৌহান: ১৮ ছক্কা
৩. ক্রিস গেইল / পুনিত বিষ্ঠ: ১৭ ছক্কা