বাংলাহান্ট ডেস্ক: চোরবাগানের পুজো (Chorbagan Pujo) প্যান্ডেল খোলার অনুমতি দিল লালবাজার। ডেকোরেটার্স সংস্থাকে দুর্ঘটনাগ্রস্ত চোরবাগানের পুজো প্যান্ডেল খোলার অনুমতি দেওয়া হয়েছে পুলিশের তরফে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় প্যান্ডেল খোলার কাজ শুরু হয়। তবে এদিন পর্যাপ্ত কর্মী না থাকায় বুধবার আবারও পুরোদমে প্যান্ডেল খোলার কাজ শুরু হবে বলে খবর।
দুর্গাপুজোয় দুর্ঘটনা ঘটে চোরবাগান মণ্ডপে (Chorbagan Pujo)
দুর্গাপুজোর সপ্তমীর একটি ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা শহর তথা রাজ্যকে। সপ্তমীর রাতে প্রচণ্ড বৃষ্টিতে চোরবাগান পুজো মণ্ডপে ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জন দর্শনার্থীর। ওই ঘটনার পরেই দ্রুত তৎপর হয়ে ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন।

বন্ধ করে দেওয়া হয় মণ্ডপ: সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় চোরবাগান পুজো মণ্ডপ (Chorbagan Pujo)। বন্ধ করে দেওয়া হয় দর্শনার্থীদের প্রবেশ। ওই ঘটনার পর থেকেই প্যান্ডেল খোলার কাজ বন্ধ করে দেওয়া হয়। চোরবাগানের ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত হয় বিচার বিভাগীয় কমিশন।
আরও পড়ুন : কলকাতার পুরভোট নিয়ে ফের সুপ্রিম কোর্টে শুনানি, আজ কী জানাবে কেন্দ্র?
মিলল মণ্ডপ খোলার অনুমতি: লালবাজারের তরফেও এই ঘটনায় তদন্তের জন্য গঠন করা হয়েছে সিট। কমিশন ও সিটের সদস্যরা ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত পুজো প্যান্ডেলের পরিদর্শন সেরে ফেলেছেন। এবার প্যান্ডেল খোলার অনুমতি পেল ডেকোরেটার্স সংস্থা।
আরও পড়ুন : হলুদ নাকি কমলা, কোন রঙের ডিমের কুসুমে পুষ্টি বেশি জানেন?
অনুমতি পাওয়ার পর মঙ্গলবারই প্যান্ডেল খোলার কাজ শুরু হলেও এদিন যথেষ্ট কর্মী ছিল না। তাই বুধবার আবারও কাজ শুরু হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।












