বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশনের। আগামী বছর শুরুতেই নয়া পে কমিশন কার্যকর করার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য সরকার। যা নিয়ে কর্মীদের (Government Employees) মধ্যে বর্তমানে চর্চা তুঙ্গে। এদিকে আরও এক ধাপ এগিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। চলতি বছরের জানুয়ারি মাসে অষ্টম পে কমিশনের (8th Pay commission) ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার। বছর শেষ হতে চললেও তবে বেতন কমিশন লাগু হতে এখনও কিছুটা সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের নয়া পে কমিশন ২০২৭-এ! Government Employees
কমিশন গঠনের আনুষ্ঠানিক তারিখ অর্থাৎ ৩ নভেম্বর ২০২৫-এর ১৮ মাসের মধ্যে কমিটি তরফে রিপোর্ট পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। সুতরাং, প্রত্যাশা করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশন প্যানেল কর্তৃক রিপোর্টটি আনুষ্ঠানিকভাবে মে-জুন ২০২৭-এর মধ্যে পেশ করা হবে। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে অষ্টম বেতন কমিশন কার্যকর করতে পারে কেন্দ্র। বর্তমানে সেই প্রক্রিয়াই চলছে জোরকদমে।

নয়া পে কমিশন চালু হলে সরকারি কর্মচারীদের মাসমাইনে দ্বিগুণ হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, ষষ্ঠ বেতন কমিশন ১.৮৬-এর একটি ফিটমেন্ট ফ্যাক্টরের সুপারিশ করেছিল, যেখানে সপ্তম বেতন কমিশন ২.৫৭-এর একটি ফিটমেন্ট ফ্যাক্টর প্রস্তাব করেছিল। সপ্তম পে কমিশনের অধীনে ন্যূনতম মূল বেতন ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল।
আরও পড়ুন: অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট! কোন মাস থেকে বাড়তি টাকা পাবেন সরকারি কর্মীরা?
অষ্টম বেতন কমিশনের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর এখনও পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত বিষয়টি কমিশনের সুপারিশ এবং কেন্দ্র সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। কমিশন সুপারিশ জমা করলেই স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি হবে না। সুপারিশ পেশ করার পর, কেন্দ্রীয় সরকার সুপারিশগুলো, সেগুলোর আর্থিক বিচক্ষণতা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা ও বিশ্লেষণ করবে। এরপর কীভাবে সেগুলো বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।












