মাধ্যমিকের নম্বর নিয়ে আর কোনও ভুল নয়! বড় সিদ্ধান্তের পথে পর্ষদ

Published on:

Published on:

Madhyamik 2027 WBBSE Plans Three-Round Answer Sheet Checking

বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিকের ফল প্রকাশের পর নম্বর নিয়ে যাতে কোনও ভুল না থাকে, এবার সেই বিষয়ে বিশেষ নজর দিতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। বিশেষ করে মেধাতালিকায় থাকা পড়ুয়াদের নম্বর ঠিক আছে কি না, তা ভালোভাবে পরীক্ষা করতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা থেকেই এই নিয়ম চালু হতে পারে। প্রথম ৩০০টি খাতা তিনটি আলাদা ধাপে যাচাই করার কথা ভাবছে পর্ষদ।

WBBSE : প্রথম ৩০০টি খাতা আলাদা করে দেখা হবে

এখন যে নিয়মে পরীক্ষার খাতা দেখা হয়, প্রথমে সেই নিয়মই থাকবে। পরীক্ষকরা আগের মতোই খাতা দেখবেন। সেই কাজ শেষ হলে নম্বরের ভিত্তিতে প্রথম ৩০০টি খাতা বেছে নেওয়া হবে। এরপর তিনটি আলাদা বিশেষজ্ঞ দল সেই খাতাগুলি আবার পরীক্ষা করবে। অর্থাৎ, একই খাতা তিনটি আলাদা স্তরে যাচাই করা হবে।

WBBSE Madhyamik Exam 2027 Routine changed for Census check new Madhyamik 2027 Routine

পর্ষদ (WBBSE) সভাপতি লালু দাস জানিয়েছেন, মেধাতালিকায় যাতে কোনও ভুল না থাকে, সেই লক্ষ্যেই এই পরিকল্পনা করা হয়েছে। বিষয়টি নিয়ে পর্ষদে প্রস্তাবও জমা পড়েছে। ২০২৭ সালের মাধ্যমিক থেকেই এই ব্যবস্থা চালু করা যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।

আরও পড়ুনঃ ৪০ লক্ষ মেট্রিক টন ধান কিনবে রাজ্য! কৃষকদের জন্য বড় ঘোষণা খাদ্যমন্ত্রীর

কেন এই নতুন ব্যবস্থা?

পর্ষদ (WBBSE) সভাপতির কথায়, মেধাতালিকা প্রকাশের পর অনেক সময় দেখা গিয়েছে খাতা দেখার ক্ষেত্রে ভুল হয়েছে। পরে সেই খাতা আবার পরীক্ষা করার পর কোনও কোনও পড়ুয়ার নম্বর বেড়ে গিয়েছে। এমন ঘটনাও ঘটেছে, যেখানে নতুন করে কোনও পড়ুয়ার নাম প্রথম দশের মেধাতালিকায় উঠে এসেছে।

পর্ষদের (WBBSE) মতে, পরীক্ষার ক্ষেত্রে একটি নম্বরও অনেক বড় বিষয়। মাত্র এক নম্বরের জন্য মেধাতালিকায় একজন পড়ুয়ার স্থান বদলে যেতে পারে। তাই খাতা দেখার সময় কোনও ভুল হলে তার প্রভাব পড়তে পারে পড়ুয়াদের উপর। সেই কারণেই প্রথম ৩০০টি খাতা তিন ধাপে পরীক্ষা করার পরিকল্পনা করা হচ্ছে। যাতে মূল্যায়নের ভুলের জন্য কোনও পড়ুয়া তার প্রাপ্য নম্বর থেকে বঞ্চিত না হয়।