আধার কার্ড আপডেট নিয়ে বড় ঘোষণা! নিয়মকানুনে কী কী পরিবর্তন হল জানুন বিস্তারিত

Published on:

Published on:

Aadhaar Card new guidelines for update know the details of what has changed
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের একাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে অনেক সময় জীবিকা নির্বাহ করার জন্য আমাদের বাসস্থান পরিবর্তন করতে হয়। তবে এবার আধার কার্ড আপডেটের জন্য ভারতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি আবেদনকারীর বয়সের উপর ভিত্তি করে নির্দিষ্ট ফি ধার্য করা হয়েছে।

আধার কার্ড আপডেটের নতুন গাইডলাইন, কী বদল হল জানুন বিস্তারিত (Aadhaar Card)

ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Card)। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। আজকে প্রতিবেদনা রইল আধার আপডেটের নতুন গাইডলাইন সম্পর্কে বিস্তারিত তথ্য।

Aadhaar Card new guidelines for update know the details of what has changed

আরও পড়ুন: নিত্যযাত্রীদের জন্য সুখবর! শিয়ালদহ ডিভিশনে চালু হচ্ছে নতুন লোকাল ট্রেন, জানুন টাইমটেবিল

আধার কার্ডের ক্ষেত্রে বায়োমেট্রিক আপডেট অর্থাৎ আঙুলের ছাপ ও ছবির পরিবর্তন করা হয়। নিয়ম অনুযায়ী, পাঁচ বছর থেকেই ৭ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এই প্রথম বায়োমেট্রিক আপডেট করালে এতদিন কোন ফ্রি নেওয়া হতো না। পাশাপাশি ১৫ থেকে ১৭ বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য প্রথম ও দ্বিতীয়বারের জন্য বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা হতো। তবে এর বাইরে অন্য কোন ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হলে ১২৫ টাকা ফি দিতে হয়। এছাড়াও সাত থেকে ১৫ বছর বয়সীর মধ্যে বায়োমেট্রিক আপডেট করলে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তা বিনামূল্যে করার সুবিধা রাখা হয়েছে।

অপরদিকে, ডেমোগ্রাফি সাবজেক্টের জন্য আধার কার্ডে থাকা লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা ও মোবাইল নম্বর ইত্যাদি সংশোধন করা যায়। এর জন্য আপনাকে অতিরিক্ত কোন টাকা দিতে হয় না। তবে শুধুমাত্র ডেমোগ্রাফির তথ্য আলাদাভাবে আপডেট করতে চাইলে ৭৫ টাকা ফি ধার্য করা হয়েছে।

একই সঙ্গে, ডকুমেন্ট আপডেটের ক্ষেত্রে পরিচয় ও ঠিকানা সংক্রান্ত নথি আধারের সঙ্গে জমা বা আপডেট করা হয়। যার মাধ্যমে আধারে থাকা নাম, জন্মতারিখ এবং ঠিকানার সত্যতা যাচাই করা হয়। আপনি যদি এই আপডেট অনলাইনে মাই আধার পোর্টালের মাধ্যমে করা হয়, তাহলে ১০ জুন ২০২৬ পর্যন্ত এটি সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। কিন্তু একই কাজ যদি আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে করা হয়, তাহলে ৭৫ টাকা ফি দিতে হবে (Aadhaar Card)।