‘পদের লোভে আসেন নি প্রতীক-উর’, কেন দলবদল করলেন সিপিএম-ত্যাগী যুবনেতা? জানালেন খোদ অভিষেক

Published on:

Published on:

Abhishek Banerjee himself revealed why Pratik-ur Rahman switched parties
Follow

বাংলা হান্ট ডেস্ক:প্রতীক-উর রহমান (Pratik Ur Rahman) শেষ পর্যন্ত যোগ দিলেন তৃণমূলে। তার হাতে দলীয় পতাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সিপিএম নেতৃত্ব আগে থেকেই দাবি করে আসছিল যে, প্রার্থী হওয়ার জন্য তৃণমূলে যোগ দিচ্ছেন প্রতীক-উর রহমান। তৃণমূল টিকিট দিলেও ভোটে লড়বেন না বলে জানিয়েছেন এই তরুণ বাম নেতা।

কেন দলবদল প্রতীক-উরের, জানালেন খোদ অভিষেক(Abhishek Banerjee):

প্রতীক-উর রহমানের তৃণমূলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বলা হচ্ছে প্রতীক-উর নাকি তৃণমূলের সঙ্গে ডিল করেছেন। কী ডিল? বলছে বিধানসভা ভোটে টিকিট পাচ্ছে’। এই দাবিকে একেবারেই নস্যাৎ করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতীক-উরের সঙ্গে যে এরকম কোনও কথা তাঁর হয়নি, সেটা স্পষ্ট করে জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও জানালেন, ‘প্রতীক-উর নিজে আমাকে বলেছে, দাদা দল আমাকে টিকিট দিলেও নেব না। একটা ছেলেকে আগে থেকে গদ্দার, বেইমান বলে দিলেন। কারণ আপনাদের স্তাবকে পরিণত হয়নি। সংবাদ মাধ্যমের সামনে স্নো পাউডার মেখে বলে বেড়াচ্ছে প্রতীক-উর ডিল করেছে। ও আমাকে নিজে বলেছে দাদা সংগঠনের কাজ করতে চাই, দল আমাকে বিধানসভা ভোটে টিকিট দিলেও লড়বো না। এটা না বললে আমার বিবেকে লাগত। এটা আমি বলতাম না। কিন্তু ভালো কর্মী কোথায় পাবেন? একটা ছেলে যার রাজনীতি থেকে চাওয়া পাওয়া নেই। আলিমুদ্দিনের নেতারা সার্টিফিকেট দেবে তারপর বামপন্থী হিসেবে গণ্য করা হবে? নাকি মানুষের জন্য যে নিঃস্বার্থভাবে কাজ করতে চায়, সে প্রকৃত বামপন্থী? সিপিএম নেতাদের কটাক্ষ করে অভিষেক বলেন ঘরের ছেলেকেই সিপিএম চিনতে পারেনি।’

আরও পড়ুন:কর্মসংস্থান দরকার, রাজ্য সরকারের নতুন প্রকল্প নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

রাজনৈতিক আদর্শের প্রশ্নে মহম্মদ সেলিমকে এক হাত নিয়েছেন তিনি। তার প্রশ্ন ‘কোন আদর্শের ভিত্তিতে আপনি হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করেন, জোট করেন। কোন আদর্শের ভিত্তিতে ২০২১-এ কেরলে কংগ্রেসের বিরুদ্ধে লড়ছেন আর বাংলায় জোট করছেন।’

Abhishek Banerjee himself revealed why Pratik-ur Rahman switched parties

আরও পড়ুন:রাজ্যে ৬ লাখের বেশি ভুয়ো ভোটার! SIR এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, কোন জেলায় সংখ্যাটা সবথেকে বেশি?

সিপিএম এর আগে লক্ষীর ভান্ডারের সমালোচনা করে মতামত দিয়েছিল। তারা ভিক্ষার সঙ্গে তুলনা করেছিল এই লক্ষীর ভান্ডার ভাতা দেওয়াকে। সে ব্যাপারেও এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় সিপিএম নেতৃত্ব। তিনি বলেন ‘কোন আদর্শের ভিত্তিতে লক্ষীর ভান্ডারের মতো প্রকল্পকে ভিক্ষা বলছেন? কোন আদর্শের বিরুদ্ধে কম্পিউটার বন্ধ করেন, চারটি বিশ্ববিদ্যালয়, দুটো সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেননি। আমাদের আদর্শ প্রান্তিক মানুষের উন্নয়ন’।