রাজ্যে ৬ লাখের বেশি ভুয়ো ভোটার! SIR এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, কোন জেলায় সংখ্যাটা সবথেকে বেশি?

Published on:

Published on:

SIR report reveals whereabouts of over 6 lakh 'illegal' voters in the state, check out the district-wise list
Follow

বাংলা হান্ট ডেস্ক:রাজ্যে এখনও এসআইআর-এর (SIR) কাজ চলছে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা। এসআইআর-এর চূড়ান্ত তালিকায় নাম থাকবে কিনা সে নিয়ে যথেষ্ট শোরগোল চলছে। জেনে নিন কোন জেলায় কতজন অবৈধ ভোটার রয়েছে। শোনা যাচ্ছে ৬ লক্ষের বেশি ভোটারকে তালিকা থেকে বাতিল করেছে নির্বাচন কমিশন (Election Commission)।

এসআইআর (SIR) রিপোর্টে ‘অবৈধ’ ভোটারের জেলাভিত্তিক পরিসংখ্যান

কমিশন যে পরিসংখ্যান দিয়েছে তাতে অবৈধ ভোটারের মোট সংখ্যা হচ্ছে ৬ লক্ষ ১৯ হাজার ২২১ জন। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন জেলায় অবৈধ ভোটারের সংখ্যা বেশি। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা এবং নদীয়া জেলায় অবৈধ ভোটারের সংখ্যা এখনও পর্যন্ত সবথেকে বেশি। সূত্রের খবর অনুযায়ী উত্তর ২৪ পরগনায় অবৈধ ভোটারের সংখ্যা এখনও পর্যন্ত ১ লক্ষ ৮৮হাজার ৭৪৬ জন আর নদীয়া জেলায় এই সংখ্যাটা এখনও পর্যন্ত ১ লক্ষ ৬৯৮ জন।

আমরা দেখে নেব কোন জেলায় কতজন অবৈধ ভোটার রয়েছে। এখনও পর্যন্ত সূত্রের খবর অনুযায়ী বাঁকুড়া জেলায় অবৈধ ভোটারের সংখ্যা ১৩০৭ জন, পূর্ব বর্ধমান জেলায় অবৈধ ভোটারের সংখ্যা ২১,৭৭৫ জন, বীরভূম জেলায় অবৈধ ভোটারের সংখ্যা ২০ হাজার ১৪৯ জন।

আরও পড়ুন:রাজ্য-কমিশন টানাপড়েনের মাঝেই বড় নির্দেশ, শনিবার হাইকোর্টে সব পক্ষের মেগা মিটিং

এবার দেখে নেব পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের অবৈধ ভোটারের পরিসংখ্যান। পূর্ব মেদিনীপুর জেলায় ৩৯৭৬ জন এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ২০ হাজার ৪৩৬ জন অবৈধ ভোটার রয়েছে। পুরুলিয়া জেলায় এই সংখ্যাটা হচ্ছে ৩৮৪৯ জন। অন্যদিকে আলিপুরদুয়ার জেলায় ২৭,৩৯৬ জন এবং কালিম্পং জেলায় ২২৬৭ জন অবৈধ ভোটার রয়েছে। ঝাড়গ্রাম জেলায় এই সংখ্যাটা ২৯৯ জন, পশ্চিম বর্ধমান জেলায় সংখ্যাটা ২১,৯০৭ জন। কলকাতা দক্ষিণে অবৈধ ভোটারের সংখ্যা ২৪১৪ জন, কলকাতা উত্তরে অবৈধ ভোটারের সংখ্যা ১৮,৪৬৮ জন। হুগলি জেলায় অবৈধ ভোটারের সংখ্যা ৩৬ হাজার ৮৯ জন এবং হাওড়া জেলায় অবৈধ ভোটারের সংখ্যা ২৪ হাজার ২৮ জন।

আরও পড়ুন:কনস্টেবল নিয়োগ বিতর্কে হস্তক্ষেপ করতে নারাজ হাইকোর্ট, বিচারপতি অমৃতা সিনহার রায়ে বড় ধাক্কা চাকরিপ্রার্থীদের

SIR report reveals whereabouts of over 6 lakh 'illegal' voters in the state, check out the district-wise list

মালদহ ও মুর্শিদাবাদের দিকে তাকালে দেখতে পাই, অবৈধ ভোটারের সংখ্যা মালদা জেলায় ১২,৮৯১ জন, অন্যদিকে মুর্শিদাবাদ জেলায় অবৈধ ভোটারের সংখ্যা ২০ হাজার ৬৩৬ জন। দক্ষিণ ২৪ পরগণায় এই সংখ্যাটা ৩৮ হাজার ৩২৭ জন, অন্যদিকে উত্তর দিনাজপুর জেলায় এই সংখ্যাটা ৭ হাজার ৬৬৩ জন। সেইসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলায় এই সংখ্যাটা ২২,৭০৩ জন। কোচবিহার জেলাতে অবৈধ ভোটার সংখ্যা ৫ হাজার ১৯৫ জন। জলপাইগুড়ি জেলাতে অবৈধ ভোটারের সংখ্যা ৮৪০৩ জন। দার্জিলিং জেলাতে অবৈধ ভোটারের সংখ্যা ৯১৮৯ জন। কমিশন সূত্রে আপাতত পাওয়া খবর অনুযায়ী এটাই জেলা ভিত্তিক অবৈধ ভোটারের পরিসংখ্যান।