বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ইঁদুরদৌড়ের জীবনে অনেকেরই রোজকার ভরসা অ্যাপ ক্যাব (App Cab)। গণপরিবহনের আশায় দাঁড়িয়ে না থেকে স্মার্টফোনের এক ক্লিকেই অ্যাপ ক্যাব বুক করে নেওয়া অনেক বেশি সুবিধাজনক বলে মনে করেন অনেকেই। কিন্তু আজ তাদের বড়সড় ভোগান্তিতে পড়তে হতে পারে। আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ওলা, উবেরের মতো অ্যাপ ক্যাবগুলি। যার জেরে এদিন অন্তত ছয় ঘন্টা পাওয়া যাবে না অ্যাপ ক্যাবের পরিষেবা।
দেশজুড়ে অ্যাপক্যাব (App Cab) ধর্মঘটের ডাক
দেশজুড়ে এই ধর্মঘটের নাম দেওয়া হয়েছে ‘অল ইন্ডিয়া ব্রেকডাউন’। তেলেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়নের তরফে ডাক দেওয়া হয়েছে এই ধর্মঘটের। বেশ কিছু শ্রমিক সংগঠনও এই ধর্মঘটকে সমর্থন করেছে। অভিযোগ উঠেছে, অনলাইন অ্যাপ ক্যাবের ক্ষেত্রে দুর্বল নিয়ম পরিকাঠামো এবং অন্যায্য ভাড়ার জন্যই সমস্যা হচ্ছে।

কী অভিযোগ উঠেছে: অ্যাপ এগ্রিগেটররা মোটর ভেহিকলস এগ্রিগেটর গাইডলাইন ২০২৫ না মেনেই নিজেদের মতো করে ভাড়া নির্ধারণ করে চলেছে। এতে গাড়ি চালকদের ক্ষতি হচ্ছে। অ্যাপ এগ্রিগেটরদের আয় বাড়লেও ক্যাব চালকরা বড় লোকসানের মুখে পড়ছে।
আরও পড়ুন : TRP কমে তলানিতে, দর্শকরা মুখ ফেরাচ্ছেন সিরিয়াল থেকে?
কী দাবি ক্যাবচালকদের: আরও অভিযোগ উঠেছে, নূন্যতম ভাড়া এবং নিয়ম না থাকায় চালকদের উপর জোরজবরদস্তি করা হচ্ছে। তাই সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। এদিনের ধর্মঘটের দাবি, অবিলম্বে অ্যাপ (App Cab) ভিত্তিক পরিবহনের জন্য নূন্যতম ভাড়া ধার্য করতে হবে। স্বীকৃত চালক এবং ওয়ার্কার ইউনিয়নগুলির সঙ্গে কথা বলে এই ভাড়া ধার্য করতে হবে বলে বলা হয়েছে।
আরও পড়ুন : রয়েছে হাইকোর্টের কড়া নির্দেশ, কবে শেষ হবে চিংড়িঘাটা অংশের কাজ? মুখ খুললেন রেলমন্ত্রী
এছাড়াও প্রাইভেট এবং নন কমার্শিয়াল গাড়িকে কমার্শিয়াল ট্রান্সপোর্টের জন্য যাতে ব্যবহার করতে দেওয়া না হয় তা সরকারকে নিশ্চিত করতে হবে বলে দাবি উঠেছে। এই দাবিগুলি নিয়েই ছয় ঘন্টার ধর্মঘট ডেকেছে অ্যাপ ক্যাবগুলি।













