অন্নপূর্ণা’র ৩০০০ টাকা পাননি? ফের আবেদন করার সুযোগ, রইল সহজ পদ্ধতি

Published on:

Published on:

Annapurna Bhander funds not received opportunity to apply again
Follow

বাংলা হান্ট ডেস্ক: আগস্ট মাস পড়ে গেলেও এখনো পর্যন্ত অনেকেই অন্নপূর্ণা যোজনা টাকা হাতে পায়নি (Annapurna bhander)। পাশাপাশি আপাতত দ্রুত গতিতে চলছে ঝাড়াই ও বাছাইয়ের কাজ। এমন পরিস্থিতিতে চলতি মাসে কারা অন্নপূর্ণার এই তিন হাজার টাকা পাবেন আর কারা পাবেন না সেই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি খোলসা করেছেন এরপর থেকে ঠিক মাসের কোন সময়ে এই যোজনার টাকা ঢুকবে সেই বিষয়ে। জেনে নিন সেই বিষয়ের বিস্তারিত তথ্য।

অন্নপূর্ণার টাকা মেলেনি ফের আবেদনের সুযোগ (Annapurna Bhander)

বঙ্গের একটি বড় অংশের মহিলারা এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ করেছেন (Annapurna Bhander)। তাদের মধ্যে একটি অংশ এখনো পর্যন্ত টাকা পাননি। অতএব এই টাকা না পাওয়ার ফলে সকলের মনে প্রশ্ন জেগেছে আদতে এই টাকা পাওয়া যাবে কিনা তা নিয়ে। তবে এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সবাই মাসে মাসে ৩০০০ টাকা করে পাবেন না। পাশাপাশি খুলে দেওয়া হয়েছে পোর্টাল। কীভাবে আবেদন করবেন তার জানুন।

Annapurna Bhander funds not received opportunity to apply again

আরও পড়ুন: গরম ভাতের সঙ্গে জমবে দারুণ! সহজ রেসিপিতে বানিয়ে নিন ডিম-মরিচ

ফর্ম ভেরিফিকেশনের পর আপনাকে যোগ্য হিসেবে বিবেচিত করা হয়েছে। তা সত্ত্বেও কেন ঢুকল না টাকা? সেই সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন এই পোর্টালে গিয়ে। শুধু তাইই নয়, আবেদন যদি বাতিল হয়ে যায়, তারপরেও নতুন করে আবেদনের সুযোগ রয়েছে।

পাশাপাশি আপনি আবারও ক্লেম করতে পারবেন এই পোর্টালে গিয়ে। আপনার ফর্ম বাতিল হয়ে যায়, তাহলে নতুন করে আবেদনের সুযোগ পাবেন সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে। এর জন্য নতুন আবেদনকারীদের ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া এখন বন্ধ রয়েছে। প্রথমেই সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে যান। এরপর সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন অপশনে গিয়ে অ্যাকসেস সিটিজেন পোর্টালে যান। সেখান থেকে নিচে জেলাকে বিবেচনা করুন।

এরপর মোবাইল নম্বর দিয়ে ওটিপির জন্য রিকোয়েস্ট পাঠান। সেই ওটিপি দিয়ে লগ ইন করলেই পোর্টালে খুলে যাবে। যেখানে আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন (Annapurna Bhander)।