বাংলা হান্ট ডেস্ক: ভারত থেকে বাংলাদেশে (Bangladesh )ফিরে যাওয়ার চেষ্টা, তাও আবার ভোট দেওয়ার জন্য। কিন্তু তার আগেই ধরা পড়ে গেলেন বাংলাদেশি নাগরিক। চোরা পথে তিনি ভারতে এসে রোজগারও করছিলেন। তারপর ফিরে যাওয়ার চেষ্টা করেন নিজের দেশে, কিন্তু তার আগেই পুলিশের হাতে গ্রেফতার হন ওই যুবক। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার আঙরাইল গদাধরপুর ঘাট এলাকায়।
সীমান্তে ধৃত বাংলাদেশের (Bangladesh) নাগরিক:
ধৃত যুবকের বাড়ি বাংলাদেশের খুলনা জেলার কুলিবাগান থানার দৌলতপুর এলাকায়। পুলিশের কাছ থেকে জানা গেছে ধৃত যুবকের নাম মোহাম্মদ মিন্টু সর্দার। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে তিনি রোজগারের জন্য ভারতে প্রবেশ করেছিলেন এবং এখানে তিনি কাজও পেয়েছিলেন।
বাংলাদেশে কিছুদিন পর নির্বাচন। সেই নির্বাচনে যোগদান করার জন্যই তিনি বাংলাদেশ ফিরছিলেন বলে তাকে জেরা করে জানা গেছে। শুক্রবার রাতের অন্ধকারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ভীত মোহাম্মদ মিন্টু সর্দার। তাকে সেই সময় সন্দেহ হওয়াতে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
আরও পড়ুন:বিজেপির দলীয় ইস্তেহারের নেপথ্যে দল নয়, থাকবে অন্য কেউ! বড় চমক পদ্ম শিবিরের
ধৃত ওই বাংলাদেশী যুবক কোনরকম নথি দেখাতে পারেন নি। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় এবং বনগাঁ মহকুমা আদালতে তাকে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে বাংলাদেশে সামনেই ১২ তারিখ নির্বাচন রয়েছে আর তার জন্য এখন ঢাকা সহ বিভিন্ন জায়গায় সাজো সাজো রব।
আরও পড়ুন:মাদ্রাসা শিক্ষায় ৫৭১৩ কোটির বরাদ্দ নিয়ে বিতর্ক! বিধানসভায় মুখোমুখি বিজেপি ও তৃণমূল

ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে। কড়া নিরাপত্তার ঘেরাটপে রয়েছে পুরো দেশ। তার মধ্যে এই যুবক বাংলাদেশ যাচ্ছিলেন নির্বাচন উপলক্ষে এবং ধরা পড়েন। তবে পুলিশ খতিয়ে দেখছে যে তিনি আদৌ নির্বাচনের জন্য বাংলাদেশ পাড়ি দিচ্ছিলেন নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে।













