বাংলাহান্ট ডেস্ক : রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় যারা যারা কৃতকার্য হয়েছেন তাদের প্রাপ্ত নম্বর এবং সংরক্ষিত শ্রেণি উল্লেখ করে বিস্তারিত তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন একাধিক চাকরি প্রার্থী। সেই প্রেক্ষিতেই এই নির্দেশ হাইকোর্টের।
উত্তীর্ণদের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)
অভিযোগ উঠেছিল, রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রার্থীদের তালিকা প্রকাশ হলেও তাতে প্রাপ্ত নম্বর, সংরক্ষিত শ্রেণির মতো বিস্তারিত তথ্যের উল্লেখ নেই। স্বচ্ছতা বজায় রাখতে সম্পূর্ণ তালিকা প্রকাশের নির্দেশ দিক সরকার, এমনটাই বলে হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে হয় শুনানি।

আগে হয়েছে লিখিত পরীক্ষা: জানা গিয়েছে, ২০২৪ এর রুল অনুযায়ী পুলিশের কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই মতো গত বছর ডিসেম্বরএ হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ। এরপর তাদের শরীরের মাপ এবং দক্ষতার পরীক্ষা নেওয়া হয়।
আরও পড়ুন: চড়চড়িয়ে চড়বে TRP, আর্য-অপর্ণার ভাঙন ধরাতে এন্ট্রি নয়া খলনায়িকার
কী অভিযোগ ওঠে: কিন্তু অভিযোগ, প্রার্থীদের তালিকায় বিস্তারিত কোনও তথ্য দেওয়া নেই। বিশেষ করে প্রার্থীদের প্রাপ্ত নম্বর এবং শ্রেণি উল্লেখ করা হয়নি বলে অভিযোগ। এদিকে এই মামলার (Calcutta High Court) গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের আইনজীবী বলেন, সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে প্রাপ্ত নম্বর প্রকাশ করা হলে নতুন করে ঝামেলা হতে পারে।
আরও পড়ুন : ট্রেনে ঠকিয়ে বেশি দাম নিচ্ছে? IRCTC অনুযায়ী এক প্লেট চিকেন থালির দাম কত জানেন?
পালটা আদালত প্রশ্ন করে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করতে সমস্যা কোথায়? এরপরেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাপ্ত নম্বর এবং নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণি উল্লেখ করার নির্দেশ দেয় হাইকোর্ট।












