SIR-এর পর সেনসাস! এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি জনগণনার কাজ, জারি সরকারি নির্দেশিকা

Published on:

Published on:

Census 2027 India to Begin Nationwide Digital Population Count from April
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে যখন ভোটার তালিকা সংশোধন বা SIR নিয়ে ব্যস্ত নির্বাচন ব্যবস্থা, ঠিক তখনই সামনে এল আরেকটি বড় প্রশাসনিক কাজের ঘোষণা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জনগণনা বা সেনসাসের (Census 2027) প্রস্তুতি শুরু হতে চলেছে। আগামী এপ্রিল মাস থেকেই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। কীভাবে হবে এই জনগণনা, কবে থেকে কবে চলবে এবং ঠিক কী কী তথ্য জানতে চাওয়া হবে, সবটাই স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্র।

কবে থেকে শুরু হতে চলেছে জনগণনা বা সেনসাস (Census 2027)?

কেন্দ্রীয় সূত্রে খবর, আগামী এপ্রিল মাস থেকেই শুরু হতে চলেছে জনগণনা বা সেনসাস (Census 2027)। রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেনসাস কমিশনার অব ইন্ডিয়ার তরফে গত ২২ জানুয়ারি একটি নির্দেশিকা জারি করে এই তথ্য জানানো হয়েছে। গেজেট নোটিফিকেশন অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে জনগণনার প্রথম ধাপ শুরু হবে, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই ধাপে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। জানা গিয়েছে, এবার জনগণনায় মোট ৩৩টি প্রশ্ন করা হবে সাধারণ মানুষের কাছে। উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ৭ জানুয়ারি যে নির্দেশিকা জারি হয়েছিল, সেখানে প্রশ্নের সংখ্যা ছিল ৩১টি। কিন্তু করোনা সংক্রমণের কারণে সেই সময় জনগণনার কাজ স্থগিত হয়ে যায়।

কী কী প্রশ্ন করা হবে?

জনগণনার প্রথম ধাপে মূলত বাড়ি ও পরিবারের মৌলিক তথ্য সংগ্রহ করা হবে। বাড়ি বাড়ি গিয়ে যে প্রশ্নগুলি করা হবে সেগুলি হল-

  • পুরসভা বা স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া বিল্ডিং নম্বর
  • জনগণনার বাড়ির নম্বর
  • বাড়ির দেওয়াল কী দিয়ে তৈরি
  • মেঝে ও ছাদের উপকরণ কী
  • বাড়িটি কী উদ্দেশ্যে ব্যবহার হয় এবং বাড়ির অবস্থা কেমন,অর্থাৎ কাঁচা না পাকা
  • বাড়িতে কতজন মানুষ থাকেন
  • বাড়ির প্রধানের নাম ও লিঙ্গ কী
  • বাড়িটি কোনও জনজাতি, উপজাতি বা নির্দিষ্ট জনগোষ্ঠীর কি না
  • বাড়িটি ভাড়ার না মালিকানাধীন
  • রান্নাঘর ও শৌচাগার ছাড়া কতগুলি ঘর রয়েছে
  • কতজন বিবাহিত দম্পতি বসবাস করেন
  • পানীয় জলের প্রধান উৎস কী
  • জল কতটা উপলব্ধ
  • আলোর প্রধান উৎস কী
  • বাড়িতে শৌচাগার আছে কি না এবং থাকলে কী ধরনের
  • বর্জ্য পদার্থ ও নোংরা জল কোথায় যায়
  • স্নান করার আলাদা জায়গা আছে কি না
  • রান্নাঘর রয়েছে কি না
  • রান্নার জন্য কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয়
  • বাড়িতে রেডিও বা ট্রানজিস্টর আছে কি না
  • টেলিভিশন আছে কি না
  • ইন্টারনেট সংযোগ আছে কি না
  • ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না
  • স্মার্টফোন আছে কি না
  • সাইকেল, স্কুটার, বাইক বা মোপেড আছে কি না
  • গাড়ি, জিপ বা ভ্যান রয়েছে কি না
  • বাড়িতে প্রধানত কোন শস্য খাওয়া হয় (ধান, গম)

সবশেষে যোগাযোগের জন্য মোবাইল নম্বরও সংগ্রহ করা হবে।

Central govt announced the date of Census 2027.

আরও পড়ুনঃ যাত্রা শুরু শিয়ালদহ–বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের, কোন কোন দিনে চলবে ট্রেন? জানুন

সরকারি সূত্রে জানানো হয়েছে, এবারের জনগণনা (Census 2027) হবে সম্পূর্ণভাবে ডিজিটাল। তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হবে মোবাইল অ্যাপ্লিকেশন। সংগৃহীত সমস্ত তথ্য বিশ্লেষণের পর জনগণনার চূড়ান্ত নথি প্রকাশ করা হবে ২০২৭ সালে। দীর্ঘ বিরতির পর শুরু হতে চলা এই সেনসাসকে প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।