বাংলা হান্ট ডেস্কঃ ডিএ ইস্যুতে ধুন্ধুমার রাজ্যে। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে আন্দোলন চালিয়ে সুপ্রিম কোর্টে জয় মিললেও রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) বকেয়া হাতে পাওয়ার বিষয়ে কোনো আপডেট নেই। বাংলায় যখন মহার্ঘ ভাতা ইস্যুতে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি সেই সময় ভাতা বাড়ল অন্য রাজ্যে।
ডিএ বাড়ল এই রাজ্যে | Dearness Allowance
কেরালা সরকার শুক্রবার ঘোষণা করেছে যে রাজ্য সরকার এবং স্থানীয় সংস্থার কর্মচারী, শিক্ষক এবং সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ এবং পলিটেকনিকের কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধি করা হয়েছে। একধাক্কায় ১০% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। মহার্ঘ্য ভাতা ২৫ থেকে ৩৫ শতাংশে উন্নীত করা হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী পূর্ণকালীন কন্টিনজেন্ট কর্মীরাও এই বর্ধিত ডিএ পাবেন। বর্ধিত ভাতা মার্চ মাসের বেতনের সঙ্গে যুক্ত হবে। জানিয়ে রাখি, মহার্ঘ ভাতার পাশাপাশি বৃদ্ধি পেয়েছে মহার্ঘ ত্রাণও। সরকার পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ত্রাণ (DR) -ও ১০ শতাংশ বৃদ্ধি অনুমোদন করেছে। এদিকে কেন্দ্রের সরকারি কর্মীরা বর্তমানে ৫৮% হারে ডিএ পাচ্ছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই ডিএ কর্মীদের অধিকার নয়, সরকারি অনুগ্রহ বলে আদালতে দাবি করে কেরলের বাম সরকার। কেরল হাই কোর্টে ডিএ সংক্রান্ত একটি মামলায় সিপিএম সরকার দাবি করে, ডিএ কর্মীদের কোনও বাধ্যতামূলক সুবিধা নয়। এটি সরকারের নীতির উপর নির্ভর করে। সরকারি কর্মীদের মহার্ঘভাতা তথা ডিএ অধিকারের মধ্যে পড়ে না। এটা দেওয়া না দেওয়া সরকারের নীতির উপর নির্ভর করে। এই নিয়ে চর্চার মাঝেই ডিএ বৃদ্ধি পেল রাজ্যে।

আরও পড়ুন: ৫ মিনিটের কৌশলেই বদলে যাবে স্বাদ—পেঁয়াজ পোস্ত হবে একেবারে পারফেক্ট, রেসিপি রইল
কেরলে একধাক্কায় ১০% বাড়ল ডিএ। এদিকে পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ডিএ নিয়েও সম্প্রতি সুখবর এসেছে। সম্প্রতি ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। বর্তমানে এ রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ পে কমিশনের আওতায় ২২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।













