বাদ গেল ৯৭ লক্ষেরও বেশি নাম! SIR-এর পর্ব মিটতেই এই রাজ্যে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা

Published on:

Published on:

Final list of SIR released in Tamil Nadu
Follow

বাংলা হান্ট ডেস্ক:এসআইআর-এর (SIR) চূড়ান্ত তালিকা প্রকাশিত হলো। আজ বাদ পড়েছে ৯৭ লক্ষ ৩৭ হাজার ভোটারের নাম। তবে বাদ যাওয়ার পাশাপাশি কিন্তু নতুন ভোটারদের নামও যুক্ত হয়েছে। ৭ লক্ষ ৪০ হাজার ভোটারের নাম সংযুক্ত হল, যারা একদমই নতুন ভোটার, বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।

প্রকাশিত হলো এসআইআর-এর (SIR) চূড়ান্ত তালিকা:

এখানে কথা হচ্ছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুকে নিয়ে। বিধানসভা নির্বাচন সামনে, পশ্চিমবঙ্গের মতোই এখানেও নির্বাচন প্রায় ঘরের দুয়ারে আসন্ন। তামিলনাড়ুতেও শুরু হয়েছিল এসআইআর-এর পর্ব। সেই পর্ব শেষ হয়ে আজই চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন।

দেখা যাচ্ছে তামিলনাড়ুতে ১৯ ডিসেম্বর প্রকাশিত হওয়া খসড়া তালিকায় নাম ছিল ৫ কোটি ৪৩ লক্ষ ৭৬ হাজার ৭৫৬ জন ভোটারের। ওখানে নথি যাচাই-এর কাজ চলে ১৯ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন:চিন্তা নেই, সরকার নজর রাখছে, সোনা রুপোর দাম নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী

যে রাজ্যগুলিতে এসআইআর চলছে তার মধ্যে এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশে। যদিও পশ্চিমবঙ্গে সামনেই ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে। কিন্তু তথ্য যাচাইয়ের কাজ এখনও শেষ হয়নি। আজও কমিশনের সঙ্গে বৈঠক ছিল হাইকোর্টে প্রশাসনিক কর্মকর্তাদের।

আরও পড়ুন:SIR জট কাটাতে আজ আবার বৈঠক, প্রধান বিচারপতির সঙ্গে বসছেন সিইও

Final list of SIR released in Tamil Nadu

নির্বাচন কমিশন থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে এই প্রকাশিত হওয়া ভোটার তালিকা অনুসারেই এবারে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হবে। তবে তালিকা আপডেটেশন হতেই থাকবে, কারণ এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তাই মনোনয়নের শেষ দিন পর্যন্ত কেউ ফর্ম নাম্বার ৭( নাম জমা দেওয়ার জন্য) ফর্ম নাম্বার ৬ (ভোটার তালিকায় নাম তোলার জন্য) এবং ফর্ম নাম্বার ৮ (পরিবর্তন এর জন্য) জমা দিতে পারেন।