বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে সোনার দাম (Gold Price) আকাশছোঁয়া। দিন দিন যে উচ্চতায় পৌঁছে যাচ্ছে হলুদ ধাতু তা মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে। তবে এদিন কিছুটা দাম কমেছে সোনার। নিম্নমুখী গ্রাফ। ফলে স্বস্তির নিশ্বাস। সঞ্চয় হোক বা গহনা, বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। তাই হলুদ ধাতুর উর্দ্ধমুখী দাম দেখে স্বস্তি নেই মধ্যবিত্তের। সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কিছুটা কমে।
গত বছর থেকেই নিত্যদিন রেকর্ড গড়ছে সোনা। ক্রমাগত বাড়ছে দাম। তবে গত কিছু দিনে সামান্য হলেও স্বস্তি দিয়েছে হলুদ ধাতু। আজ শনিবার ফের দাম কমেছে সোনার। আজ ১৪ ফেব্রুয়ারী সোনার দাম নিম্নমুখী। যার ফলে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। কলকাতায় দেড় লক্ষ টাকার অনেকটাই নিচে ২২ ক্যারাট হলুদ ধাতুর দর। হলমার্ক সোনার গহনার ক্ষেত্রে কত হল দাম? জানুন।
সোনার রেটচার্ট (Gold Price)
আজ কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৭২৫ টাকা। গতকালের তুলনায় প্রতি গ্রামে দাম ২০৫ টাকা পড়েছে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৪৭২৫০ টাকা। গতকালের তুলনায় দাম কমেছে ২০৫০ টাকা। রাতারাতি দুহাজার টাকার উপরে দাম কমায় স্বস্তি এসেছে মধ্যবিত্তের।
একইসাথে ২৪ ক্যারাট সোনার দামও এদিন বেশ খানিকটা কমেছে। শনিবার এক গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১৫৪৯৫ টাকা। এর ক্ষেত্রেও কলকাতায় প্রতি গ্রামে দাম কমেছে ২১৫ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ২১৫০ টাকা কমে এদিন হয়েছে ১৫৪৯৫০ টাকা।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।
আরও পড়ুন: বকেয়া DA মেটাতে কোনো পদক্ষেপ নেই কেন? এবার কড়া ‘অ্যাকশন’ রাজ্য সরকারের বিরুদ্ধে
রুপোর দাম
রুপোর দামে রীতিমতো ধস। শনিবার ফের দাম কমেছে ১০৭৫ টাকা। ১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ২৫১৭৫ টাকা। আর ১ কেজি রুপোর দাম এদিন হয়েছে ২৫১৭৫০ টাকা। এক রাতেই কেজিতে দাম কমেছে ১০৭৫০ টাকা। বিশেষজ্ঞমহলের অনুমান আসন্ন সময়ে রুপোর দামে আরও কিছুটা পতন দেখা যেতে পারে। দিন দিন যেভাবে রুপোর মার্কেট ধসে পড়ছে তাতে চিন্তায় বিনিয়োগকারীরা।












