বকেয়া DA মেটাতে কোনো পদক্ষেপ নেই কেন? এবার কড়া ‘অ্যাকশন’ রাজ্য সরকারের বিরুদ্ধে

Published on:

Published on:

dearness allowance(132)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার রায়দান হয়ে গিয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) বকেয়া ডিএ–র ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গত ৫ ফেব্রুয়ারী এই নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম নির্দেশের এক সপ্তাহ পরেও বকেয়া ডিএ না মেটানোর জন্য কোনো পদক্ষেপ করা হয়নি। এই পরিস্থিতিতে এবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের অর্থসচিব প্রভাতকুমার মিশ্রকে আদালত অবমাননার নোটিস।

ডিএ ইস্যুতে বড় পদক্ষেপ রাজ্য সরকারি কর্মীদের | Dearness Allowance

শুক্রবার রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে আদালত অবমাননার নোটিস দিয়েছেন ডিএ মামলাকারীরা। জানা গিয়েছে গতকাল কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর আইনজীবী ফিরদৌস শামিম এবং সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে অবমাননার নোটিস দিয়েছেন।

এই বিষয়ে তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্ট বকেয়া ২৫ শতাংশ অবিলম্বে মেটাতে বলেছিল। কিন্তু, এখনও পর্যন্ত সে ব্যাপারে পদক্ষেপ না-করায় নোটিস পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টে পরাজয়, এবং এরপর আদালত অবমাননার নোটিসে রাজ্যের ওপর চাপ আরও বাড়ল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫% মিটিয়ে দিতে হবে। বাকি ৭৫ শতাংশ কখন, কেমন করে মেটাতে হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গড়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ, পঞ্চম পে কমিশনের আওতায় ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএ-র সম্পূর্ণটা মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল।

dearness allowance(116)

আরও পড়ুন: সামান্য বিলের আড়ালে কোটি কোটি টাকা! কয়লা মামলায় বড় সাফল্য ED-র

মুখ্যমন্ত্রীর কী বক্তব্য?

৫ তারিখ বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “রায়ের কপি রিভিউ করা হবে। আমাদের তৈরি করা এই ৫ সদস্যের কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখবে এবং তারা যে রিপোর্ট বা পরামর্শ দেবে সেই মতো সরকার কাজ করবে।’ পরে গত মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ডিএ ইস্যুতে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এটা নিয়ে কোনও উত্তর আপনাদের কাছে দেব না। যা আমি বিধানসভায় বা ওই দিন আপনারা প্রশ্ন করেছিলেন দিয়ে দিয়েছি, বাদবাকিটা বিষয়টা বিচারাধীন, আমি বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্যে যাব না’।