বাংলাহান্ট ডেস্ক : যেকোনো ভারতীয় বাড়িতেই অর্থের মতোই গুরুত্ব পায় সোনা (Gold)। নিরাপদে বিনিয়োগের জন্য সোনার বিকল্প নেই। এমন অনেক পরিবারই আছে যারা বছর বছর একটু একটু করে সোনা কিনে জমাতে থাকে। কিন্তু বাড়িতে কতটা সোনা রাখা আইনত বৈধ তা জানেন?
বাড়িতে কতটা সোনা (Gold) রাখা বৈধ?
দেশের আয়কর আইন অনুযায়ী, বাড়িতে সোনা রাখার কোনও নির্দিষ্ট সীমা নেই। তবে সেই সোনা কীভাবে কেনা হয়েছে বা এই সোনা কেনার অর্থের উৎস কী, সেটা প্রয়োজনে প্রমাণ করতে হবে। দেশের আয়কর সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণ সোনার গয়না থাকলে তার উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে প্রশ্ন করা হয় না।

কী বলছে নির্দেশিকা: CBDT এর নির্দেশিকায় উল্লিখিত পরিমাণ অনুযায়ী, একজন বিবাহিত মহিলা সর্বোচ্চ ৫০০ গ্রাম সোনার গয়না রাখতে পারবেন এবং অবিবাহিত মহিলা সর্বোচ্চ ২৫০ গ্রাম সোনার গয়না রাখতে পারবেন। অন্যদিকে বিবাহিত ও অবিবাহিত পুরুষ উভয়ের ক্ষেত্রেই উভয়েই সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার গয়না রাখতে পারবেন।
আরও পড়ুন : ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুর বিরুদ্ধে ধর্ষণ থেকে দুর্নীতির অভিযোগ! বাগুইআটি থানায় দায়ের জিরো FIR
এগুলি রাখুন যত্ন করে: অনেকের ধারণা, নির্দিষ্ট সীমার মধ্যে সোনা (Gold) থাকলে আয়কর দফতর কোনও প্রশ্ন করতে পারবে না। কিন্তু আসলে তা নয়। সোনা কেনার উৎস নিয়ে সন্দেহ থাকলে সমস্যা হতে পারে। তাই কেনার সময় দোকানের বিল, উপহারের নথি, আয়ের উৎসের প্রমাণ যত্ন করে রাখতে হবে।
আরও পড়ুন : দ্রুত এগোচ্ছে সেবক-রংপো প্রকল্পের কাজ, কবে রেলপথে জুড়বে সিকিম?
সোনা কেনাবেচার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট বিধিনিষেধ। আয়কর আইনের ২৬৯ ST ধারা অনুযায়ী, কোনও পরিস্থিতিতে ২ লক্ষ টাকা বা তার বেশি নগদ অর্থ গ্রহণের উপরে নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে ২ লক্ষ বা তার বেশি মূল্যের সোনা কেনাবেচার ক্ষেত্রে নগদ লেনদেনের আইন মেনে চলা খুব জরুরি।












