বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের জন্য সুখবর। কারণ, আসানসোল ডিভিশনের বিভিন্ন স্টেশনে পরীক্ষামূলকভাবে কয়েকটি মেল ও অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল (Indian Railways)। পরীক্ষামূলক ভাবে স্টপেজগুলি চালু হল শনিবার থেকেই। এই স্টপেজগুলিতে ট্রেন দাঁড়াবে এক থেকে দু’মিনিট। জেনে নিন সেই তালিকা।
রেলের ঘোষণায় আসানসোল ডিভিশনের ট্রেনে বাড়ল স্টপেজ (Indian Railways)
সেখানে ১৩০২২ রক্সৌল–হাওড়া–মিথিলা এক্সপ্রেস ২৩:৪৫ মিনিটে অন্ডাল স্টেশনে পৌঁছাবে, ২৩:৪৭ মিনিটে ছেড়ে যাবে। এছাড়াও বর্ধমান–আসানসোল মেমু প্যাসেঞ্জার সার্ভিস ৬৩৫২৭ এবং ৬৩৫২৫ যথাক্রমে ০৫:২৪ এবং ০৫:২৫ মিনিটে, ২০:২৪ এবং ২০:২৫ মিনিটে ইশানচণ্ডী হল্টে পৌঁছাবে (Indian Railways)।

আরও পড়ুন: হঠাৎ মিষ্টি ক্রেভিং? গুঁড়ো দুধ আর ময়দায় মাত্র ১৫ মিনিটেই মালপোয়া বানিয়ে ফেলুন, দেখুন রেসিপি
১৩০১৯ হাওড়া–কাঠগোদাম বাঘ এক্সপ্রেস সীতারামপুর স্টেশনে ০১:২৯ মিনিটে পৌঁছবে এবং ০১:৩১ মিনিটে ছেড়ে যাবে। পাশাপাশি ১২৫৫১ এসএমভিটি বেঙ্গালুরু–কামাখ্যা এক্সপ্রেস ২২:১৯ মিনিটে সিউড়ি স্টেশনে পৌঁছাবে, ২২:২১ মিনিটে ছেড়ে যাবে। ১২৫৫২ কামাখ্যা–এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস ০৫.০২.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু করবে সিউড়িতে ০৫:৩১ মিনিটে পৌঁছাবে এবং ০৫:৩৩ মিনিটে ছেড়ে যাবে।
একইসঙ্গে ২২৬১১ চেন্নাই সেন্ট্রাল–নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (০৫.০২.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) সিউড়ি স্টেশনে ১৮:৪৫ মিনিটে পৌঁছবে এবং ১৮:৪৭ মিনিটে ছেড়ে যাবে। ২২৬১২ নিউ জলপাইগুড়ি–চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস (০৭.০২.২০২৬ তারিখ থেকে যাত্রা শুরু) সিউড়ি স্টেশনে ০৫:৩১ মিনিটে পৌঁছবে এবং ০৫:৩৩ মিনিটে ছেড়ে যাবে।
১৩১৭৯ শিয়ালদহ–সিউড়ি মেমু এক্সপ্রেস ২১:০৭ মিনিটে পৌঁছবে উখড়া স্টেশনে, ২১:০৮ মিনিটে ছেড়ে যাবে। চিনপাই স্টেশনে ২১:৪১ মিনিটে পৌঁছবে ও ২১:৪২ মিনিটে ছেড়ে যাবে। ১৩১৮০ সিউড়ি–শিয়ালদহ মেমু এক্সপ্রেস উখড়া স্টেশনে ০৫:৪৩ মিনিটে পৌঁছবে এবং ০৫:৪৪ মিনিটে ছেড়ে যাবে। চিনপাই স্টেশনে ০৫:১২ মিনিটে পৌঁছবে ও ০৫:১৩ মিনিটে ছেড়ে যাবে (Indian Railways)।












