ট্রেনে যাতায়াতের সময় বাঁচাতে চান? লাইনের ঝামেলা কমাতে কাজে লাগবে এই অ্যাপ, জেনে নিন কীভাবে

Published on:

Published on:

Indian Railways commuting by train daily this app will save you time
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার নিত্যযাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ স্টেশনের টিকিট কাউন্টারের লম্বা লাইনে সঙ্গে নিত্যযাত্রীরা অনেকদিন আগে থেকেই পরিচিত। ট্রেন ধরার তারায় আর শেষ মুহূর্তে টিকিট কাটার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে না নিত্যযাত্রীদের। কারণ যাত্রীদের কথা মাথায় রেখে সাধারণ বয়স সংরক্ষিত টিকিট কাটার প্রক্রিয়াকে সহজ করতে মোবাইলে মিলছে ডিজিটাল সমাধান। ভারতীয় রেলওয়ে (Indian Railways) রেল ওয়ান অ্যাপ ব্যবহার করে ফোন থেকে টিকিট কাটার পরামর্শ দিয়েছেন।

রোজ ট্রেনে যাতায়াত এই অ্যাপে বাঁচবে সময় (Indian Railways)

এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা নিজের মোবাইল থেকে যাত্রার প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। পাশাপাশি কোথা থেকে যাত্রা শুরু করবেন আর কোন স্টেশনে যাবেন, সেই তথ্য দিলে প্রয়োজনীয় অনুযায়ী টিকিট বেছে নেওয়ার সুযোগ থাকবে এই অ্যাপে (Indian Railways)‌।

Indian Railways commuting by train daily this app will save you time

আরও পড়ুন: মাসের প্রথম দিনেই গ্যাসের দাম বৃদ্ধি! কলকাতায় আজ ১৪ ও ১৯ কেজির সিলিন্ডারের দাম জানুন

এছাড়াও, রেল ওয়ান-এর আরও একটি সুবিধা হল ডিজিটাল পেমেন্টের একাধিক বিকল্প। ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে টিকিটের টাকা দেওয়া যায়। ডিজিটাল মাধ্যমে সাধারণ টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে ৩ শতাংশ পর্যন্ত সুবিধা বা ছাড়ও পাওয়া যেতে পারে।

এর ফলে নগদ টাকা নিয়ে ঘোরার প্রয়োজনও কমবে।টিকিট বুক করার জন্য প্রথমে স্মার্টফোনে রেল ওয়ান অ্যাপ ডাউনলোড করে লগইন বা নতুন প্রোফাইল তৈরি করতে হবে। এরপর ‘Unreserved Ticket’ অপশন বেছে নিয়ে যাত্রার শুরু ও গন্তব্য স্টেশনটি বাছতে হবে (Indian Railways)।