বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের জন্য রয়েছে সুখবর। কারণ কিছুদিন পর আসতে চলেছে গরমকাল। মুর্শিদাবাদ থেকে বহু মানুষ প্রতিদিন কলকাতায় আসা-যাওয়া করেন। ফলে ট্রেনযাত্রা (Indian Railways) আরও একটু আরামদায়ক হবে যাত্রীদের জন্য। তাই যাত্রীদের কথা মাথায় রেখে লালগোলা কলকাতা ধনধান্য এক্সপ্রেস ট্রেনে যুক্ত করা হল এসি কোচ। এর ফলে যাত্রা গরম কালেও স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবে। আজকের প্রতিবেদনে রইল কবে থেকে এই যাত্রা শুরু হবে তার সম্বন্ধে বিস্তারিত তথ্য।
লালগোলা–কলকাতা ধনধান্য এক্সপ্রেসে এসি কোচ বাড়াল রেল (Indian Railways)
সামনেই একটা গরম কাল। গরমকালে যাত্রীরা যাতে স্বাচ্ছন্দভাবে যাতায়াত করতে পারে তার জন্য রেলের তরফ থেকে নেওয়া হল এক অভিনব উদ্যোগ। সূত্রের খবর, আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে লালগোলা কলকাতা ধনধান্য এক্সপ্রেস ট্রেন নাম্বার ১৩১১৭/ ১৩১১৮ এই ট্রেনের নতুন একটি এসি চেয়ার কার কোচ যুক্ত হচ্ছে (Indian Railways)।

আরও পড়ুন: হোলির আগে পূর্ব রেলের বড় ঘোষণা, অতিরিক্ত ভিড় সামাল দিতে ১০০ স্পেশাল ট্রেন
যাত্রীদের জন্য এবার কোচ সংখ্যা বেড়ে হল ১৫টি। কলকাতা থেকে যারা মুর্শিদাবাদ হাজারদুয়ারি বা মুর্শিদাবাদ ভ্রমণে যান সেই সমস্ত যাত্রীদের কথা মাথায় রেখেই এই নতুন এসি চেয়ার কার যুক্ত করা হয়েছে (Indian Railways)।
এমনকি মুশিদাবাদ থেকে বহু মানুষ প্রতিদিনই কলকাতায় যাতায়াত করেন। আর সামনেই আছে গরমকাল। এই সময় ট্রেনে যাতায়াত করতে গেলে বহু মানুষদের গরমে কষ্ট পেতে হয়। সেই কথা মাথায় রেখেই এসি কোচের ব্যবস্থা করা হয়েছে।
তবে লালগোলা ট্রেনের তরফ থেকে জানা গিয়েছে, আগামী দিনে এই রেল শাখায় আরও আরামদায়ক যাত্রী পরিষেবা ও যাত্রীদের কথা মাথায় রেখে এসি কোচ বানানো হল। এর ফলে যাত্রীরা আরও স্বাচ্ছন্দভাবে ভ্রমণ করতে পারবেন (Indian Railways)।












