পুণ্যযাত্রায় বড় সুযোগ! ১৭ দিনে রামায়ণের সঙ্গে যুক্ত নানা স্থানে ভ্রমণ, মোট খরচ কত হবে জানুন

Published on:

Published on:

Indian Railways new attraction in religious tourism know the cost of 17-day Ramayana Yatra
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের বিভিন্ন তীর্থ স্থানে ঘুরতে যেতে নানান দেশ থেকে মানুষ আছেন। এই তীর্থস্থান এর মধ্যে অন্যতম হল বারানসী, হৃষীকেশ, তিরুপতি, অযোধ্যার মতন জায়গা। এইসব জায়গাগুলিতে সারা বছর আপনি পর্যটকদের ভিড় দেখবেন চোখে পড়ার মতন। শুধুমাত্র দেশের মানুষ এই যে এইসব জায়গায় ঘুরতে যান তা নয়। নানান জায়গা থেকে ও বিদেশী রও এখানে আসেন ঘুরতে। আর ভারতের এই তীর্থস্থান গুলি ভ্রমণ করার জন্য ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে আগামী ৩০ মার্চ শুরু হচ্ছে এক স্পেশাল ট্রেন। ইতিমধ্যে টিকিট বুকিং শুরু হয়ে গেছে।

ধর্মীয় পর্যটনে নতুন আকর্ষণ, ১৭ দিনের রামায়ণযাত্রার খরচ জানুন (Indian Railways)

জানা যায়, মোট ১৬ রাত ও ১৭ দিনের এই ভ্রমণে রামচন্দ্রের কাহিনির সঙ্গে যুক্ত বহু ঐতিহাসিক ও ধর্মীয় স্থান পরিদর্শনের সুযোগ থাকবে। এই যাত্রাপথে ট্রেন থামবে অযোধ্যা, নন্দীগ্রাম, সীতামঢ়ী, জনকপুর, বক্সার, বারাণসী, প্রয়াগরাজ, শৃঙ্গভেরপুর, চিত্রকূট, নাসিক, হাম্পি এবং রামেশ্বরমের মতো গুরুত্বপূর্ণ স্থানে (Indian Railways)।

Indian Railways new attraction in religious tourism know the cost of 17-day Ramayana Yatra

আরও পড়ুন: ডিজিটাল পরিষেবায় বড় সুবিধা, নতুন অ্যাপের মাধ্যমে সহজে ও দ্রুত আপডেট করুন আধার কার্ড

যাত্রীরা কী কী সুবিধা পাবেন?

আইআরসিটিসি-র তরফে জানানো হয়েছে, ভারত গৌরব ডিলাক্স এসি ট্যুরিস্ট ট্রেনেই হবে যাত্রীদের সফর। আধুনিক সুযোগসুবিধায় পরিপূর্ণ এই ট্রেনে যাত্রীদের আরাম ও নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। এছাড়াও ট্রেনটিতে তিন ধরনের কেবিন রয়েছে। ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি।

কোন কোন ধর্মীয় স্থান দেখানো হবে?

বক্সার: রামরেখা ঘাট, রামেশ্বর নাথ মন্দির।

বারাণসী: তুলসী মানস মন্দির, সঙ্কট মোচন মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির এবং গঙ্গা আরতি।

সীতামঢ়ী (উত্তরপ্রদেশ): সীতা সমাধি স্থল।

প্রয়াগরাজ: ত্রিবেণী সঙ্গম, হনুমান মন্দির এবং ভরদ্বাজ আশ্রম।

শৃংবেরপুর: শৃংগী ঋষি মন্দির।

চিত্রকূট: গুপ্ত গোদাবরী, রাম ঘাট এবং সতী অনসূয়া মন্দির।

নাসিক: ত্র্যম্বকেশ্বর মন্দির, পঞ্চবটী এবং কালারাম মন্দির।

হাম্পি: অঞ্জনাদ্রি পাহাড়, বিরূপাক্ষ মন্দির এবং বিঠল মন্দির।

রামেশ্বরম: রামনাথস্বামী মন্দির এবং ধনুষকোডী।

খরচ কত পড়বে?

জানা যায়, থার্ড এসির জন্য মাথাপিছু ভাড়া ১,১৪,১০০ টাকা। সেকেন্ড এসি-র জন্য ১,৫১,২২৫ টাকা‌ ফার্স্ট এসি-র জন্য ১,৬৪,৯৪০ টাকা। ট্রিপল অকুপেন্সিতে সর্বনিম্ন খরচ পড়বে ১,১১,৬৩০ টাকা। এই ট্রেনে মোট প্রায় ১৫০ জন যাত্রী এই আধ্যাত্মিক যাত্রায় যোগ দিতে পারবেন। পাশাপাশি ট্রেনটি যাত্রা শুরু করবে দিল্লির সফদরজঙ্গ স্টেশন থেকে। প্রথমেই যাবে অযোধ্যা। তার পরে বিহারের বক্সার হয়ে জনকপুর। এর পরে বারাণসী, নাসিক, হাম্পি হয়ে দক্ষিণের রামেশ্বরমে যাবে এই ট্রেনটি (Indian Railways)।