বড় ঘোষণা রেলের! পুরুলিয়া থেকে সরাসরি দিল্লি যাবে নতুন এক্সপ্রেস, জেনে নিন সময়সূচি

Published on:

Published on:

Indian Railways new express train will run directly from Purulia to Delhi
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার পুরুলিয়াবাসীদের জন্য রয়েছে সুখবর। কারণ পুরুলিয়া থেকে দিল্লি যাওয়া এখন আরও সহজ হতে চলেছে। জানাজার দীর্ঘদিনের প্রত্যাশার পর পুরুলিয়া থেকে দিল্লি সঙ্গে সরাসরি রেল যোগাযোগ কে সুবিধা জনক করতে চালু হতে চলেছে নতুন পুরুলিয়া আনন্দবিহার এক্সপ্রেস (Indian Railways)। এই ট্রেনটির ফলে পুরুলিয়া জেলার যাত্রীদের যাতায়াত ব্যবস্থা অনেকটাই সহজ ও আরামদায়ক হল বলে মনে করা হচ্ছে।

পুরুলিয়া থেকে সরাসরি দিল্লিতে যাবে নতুন এক্সপ্রেস ট্রেন (Indian Railways)

এতদিন দিল্লি যেতে বহু মানুষকে অন্যান্য স্টেশন থেকে ট্রেন ধরতে হতো। তবে এবার পুরুলিয়াবাসীদের জন্য রয়েছে সুখবর (Indian Railways)। এবার থেকে এই নতুন ট্রেনটি হওয়ায় যাত্রীদের যাতায়াত ব্যবস্থা আরও সুবিধা জনক হল বলে মনে করা হচ্ছে। এখন দেখে নিন এই নতুন ট্রেনটির সময়সূচি।

Indian Railways new express train will run directly from Purulia to Delhi

আরও পড়ুন: এক কষা না খেয়ে স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন সুস্বাদু আফগানি চিকেন, রেসিপি দেখে নিন

জানা যায় ১৪০২১/১৪০২২ পুরুলিয়া–আনন্দবিহার এক্সপ্রেস শীঘ্রই চালু করা হবে। ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৪০২১ পুরুলিয়া–আনন্দ বিহার এক্সপ্রেস প্রতি শুক্রবার বিকেল ৫টা নাগাদ পুরুলিয়া স্টেশন থেকে ছাড়বে এবং পরের দিন রাত ১১টা ১০ মিনিটে দিল্লির আনন্দ বিহার টার্মিনালে পৌঁছাবে।

১৪০২২ আনন্দবিহার–পুরুলিয়া এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ আনন্দ বিহার থেকে ছাড়বে এবং পরের দিন সকাল ১০টা ৪০ মিনিটে পুরুলিয়ায় পৌঁছাবে।এই ট্রেনটি পথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে।

যে স্টেশন গুলোতে থামবে তা হল মুরি, রাঁচি, লোহরদাগা, তোরি, বরবাদিহ, লাতেহার, ডাল্টনগঞ্জ, গড়ওয়া রোড, জপলা, ডেহরি-অন-সোন, সাসারাম, ভভুয়া রোড, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, বারাণসী, অযোধ্যা ক্যান্ট, লখনউ, বেয়ারেলি এবং মোরাদাবাদ।

এছাড়াও এই ট্রেনের চলাচল শুরু হওয়ার নির্দিষ্ট তারিখ এবং নিয়মিত পরিষেবার বিস্তারিত তথ্য পরে জানান হবে। তবে নতুন ট্রেন চালু হলে পুরুলিয়া ও পার্শ্ববর্তী জেলার যাত্রীদের দিল্লি যাতায়াতে বড় সুবিধা হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।