যাত্রীদের জন্য স্বস্তি, ট্রেনে ওঠার ৩০ মিনিট আগেও বদলাতে পারবেন বোর্ডিং স্টেশন

Published on:

Published on:

Indian Railways new in boarding station changes and chart publishing
Follow

বাংলা হান্ট ডেস্ক: রেলমন্ত্রকের তরফ থেকে যাত্রীদের জন্য এবার স্বস্তির খবর ঘোষণা করল। কারণ টিকেট বুকিং অথবা বাতিল ও বোটিং প্রক্রিয়ার একগুচ্ছ নতুন নিয়ম ঘোষণা করল কেন্দ্রীয় রেল মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। মূলত টিকিটের কালোবাজারি রুখতে ও সাধারণ যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা সহজেতর করে তুলতেই এই উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)

ট্রেন যাত্রায় বড় পরিবর্তন, বোর্ডিং স্টেশন বদল ও চার্ট প্রকাশে নতুন নিয়ম (Indian Railways)

নতুন এই নিয়মে রেলমন্ত্রী জানিয়েছেন, এই নিয়মকানার মূল লক্ষ্য হল দালাল রাজ খতম করা। পাশাপাশি সাধারণ যাত্রীদের টিকিট পাওয়ার বিষয়টি নিশ্চিন্ত করা। পাশাপাশি নতুন প্রযুক্তির ব্যবহার করে রেল পরিষেবা কে উন্নত করাই হলো এখন মূল লক্ষ্য। এই বিষয়ে মঙ্গলবার রেলমন্ত্রকে পক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে বাতিলের সময়সীমা ও রিজার্ভেশন চার্ট তৈরির নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে (Indian Railways)।

Indian Railways new in boarding station changes and chart publishing

আরও পড়ুন: সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন! ঘুরে আসুন মাত্র ৪ ঘন্টায় মাইথন থেকে

যেখানে ট্রেন ছাড়ার ৪৮ বা ১২ ও ৪ ঘন্টা আগে টিকিট বাতুলের নিয়ম ছিল তার পরিবর্তন করে এখন ৭২,২৪,৮ ঘন্টা করা হয়েছে। এর ফলে যাত্রীরা আগের থেকে তাদের ভ্রমণে পরিকল্পনা নিশ্চিত করতে পারবেন। এছাড়াও, যাত্রীদের অনিশ্চয়তা কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে রেল। আগে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে চার্ট তৈরি হতো, এখন তা ৯ থেকে ১৮ ঘণ্টা আগে তৈরি হয়ে যাবে। এতে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা অনেক আগেই জানতে পারবেন তাদের টিকিট কনফার্ম হয়েছে কি না।

পাশাপাশি তৎকাল টিকিটের কালোবাজারি রুখতে এখন থেকে আধার ভিত্তিক ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া রেলের সিস্টেম থেকে প্রায় ৩ কোটি ভুয়ো অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে।

এরপর যাত্রীদের সুবিধার্থে বোর্ডিং স্টেশন পরিবর্তনের নিয়ম আরও সহজ করা হয়েছে। ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত যাত্রীরা অনলাইনে তাদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন।এখন থেকে ই-টিকিট বাতিলের জন্য আর TDR ফাইল করতে হবে না। টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে আসবে (Indian Railways)।