দুই পুত্র সহ মা বোনকেও শুনানিতে সমন, হেনস্থার অভিযোগ আনলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শুনানি শুরুর প্রথম দিনেই বড়সড় ধাক্কা। শুনানিতে ডাক পড়ল রাজ্যের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) দুই পুত্র সহ পরিবারের মোট চার জনকে। জানা গিয়েছে, খসড়া তালিকাতেই নাম ছিল না তাঁদের। শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের মা এবং বোনকেও। এদিন তাঁরা বিডিও অফিসে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

এসআইআর শুনানিতে ডাক পেলেন কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) পরিবার

একা বারাসতের তৃণমূল সাংসদ নন, আরও একাধিক তৃণমূল নেতাদের এসআইআর তালিকায় দেখা দিয়েছে বিভ্রাট। ডানকুনি পৌরসভার কাউন্সিলর সূর্য দে এর নামের পাশে ‘মৃত’ লেখা দেখা গিয়েছে। অন্যদিকে খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের মা, ভাই এবং ভাইয়ের স্ত্রীকে ডেকে পাঠানো হয়েছে শুনানিতে। এবার তালিকায় জুড়ল কাকলি ঘোষ দস্তিদারের নাম।

Kakoli Ghosh Dastidar family got notice for SIR hearing

কে কে ডাক পেয়েছেন: ২০০৯ সাল থেকে লোকসভার সাংসদ। তাঁর বাড়ির সদস্যদেরই যদি এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয় তবে সাধারণ মানুষের ক্ষেত্রে কী অবস্থা হবে? সেই প্রশ্ন তুলেছেন কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। সংবাদ মাধ্যমের কাছে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সাংসদ বলেন, খসড়া তালিকা দেখতে গিয়ে দেখা যায়, তাঁর দুই ছেলের নাম সেখানে নেই। তাঁদের বাবা, তাঁর স্বামী একজন প্রাক্তন মন্ত্রী। তিনি নিজে চারবারের সাংসদ।

আরও পড়ুন : আজ থেকে শীতের ঝোড়ো ব্যাটিং শুরু! দক্ষিণবঙ্গে আর কতটা বাড়বে ঠান্ডা? আবহাওয়ার খবর

কী অভিযোগ সাংসদের: কাকলি ঘোষ দস্তিদারের দুই পুত্রই সরকারি চাকুরে। তাঁরা হিয়ারিংয়ে যাবে। কিন্তু কীভাবে এসআইআর হচ্ছে তা সহজেই অনুমান করা যাচ্ছে। যারা প্রত্যন্ত এলাকার মানুষ, যাদের এত বেশি যোগাযোগ নেই, শুনানিতে কী চাইছে তা জানে না, তারা হেনস্থার শিকার হচ্ছেন। জবরদস্তি নাম বাদ দিয়ে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সাংসদ এও বলেন, তাঁর মা এবং বোন অন্য বুথের ভোটার। তাদেরও নাম নেই।

আরও পড়ুন : ৩২ লক্ষ ভোটার পাবেন ডাক, শুনানির আগের রাতেই নথি নিয়ে বড়সড় ঘোষণা নির্বাচন কমিশনের

ওই বুথের বিএলও অবশ্য বলেন, সাংসদের পরিবারের সকলেরই নাম রয়েছে খসড়া তালিকায়। তবে অন্য কোনও তথ্য সংশোধনের জন্য হয়তো ডাকা হতে পারে। এদিকে পালটা কটাক্ষ শানিয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, হেনস্থা করার হলে সাংসদকে ডাকা হত। উনি কি মঙ্গল গ্রহ থেকে এসেছেন? এত লোককে ডাকা হয়েছে। আর উনি বলছেন হেনস্থা করা হচ্ছে!