বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদের কালীগঞ্জে উপনির্বাচনের সময় ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনার কথা এখনও ভুলতে পারেননি অনেকেই। বিজয় মিছিলে বোমা বিস্ফোরণের অভিযোগে প্রাণ হারিয়েছিল চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুন। সেই ঘটনার পর থেকে বিচার চেয়ে বারবার সরব হয়েছিল তার পরিবার। এবার সেই কালীগঞ্জ থেকেই ভোটের লড়াইয়ে নামলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। তাঁকে প্রার্থী করেছে সিপিএম (Kaligunj CPM Candidate)।
কীভাবে মৃত্যু হয়েছিল তামান্নার?
মুর্শিদাবাদের কালীগঞ্জে গত বছর উপনির্বাচন হয়েছিল। ২০২৫ সালের ২৩ জানুয়ারি সেই নির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা খাতুন জয়ী হন। অভিযোগ ওঠে, বিজয় মিছিল চলাকালীন বোমা ছোড়া হয়। সেই বিস্ফোরণের আঘাতেই মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের। এই ঘটনার পর থেকেই তামান্নার পরিবার বারবার অভিযোগ করে আসছিল, এতদিনেও তারা সঠিক বিচার পায়নি। মেয়ের মৃত্যুর পর থেকেই ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছিল পরিবারটি।
কালীগঞ্জ থেকে সিপিএমের (Kaligunj CPM Candidate) প্রার্থী তামান্নার মা
তামান্নার মৃত্যুর পর সাবিনা ইয়াসমিনের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ডেবরার বিদায়ী বিধায়ক হুমায়ুন কবীর। সেই সময় ক্ষতিপূরণ হিসেবে দেওয়া টাকাও গ্রহণ করেননি সাবিনা। এরপর কালীগঞ্জের সমবায় সমিতির নির্বাচনে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়। ওই নির্বাচনে ন’টি আসনের সবকটিতেই জয়ী হন বাম সমর্থিত প্রার্থীরা। ফলে অনেকেই তখন থেকেই বলতে শুরু করেন, এই বিধানসভায় রাজনৈতিক পরিস্থিতি বদলাতে শুরু করেছে।

আরও পড়ুনঃ ভোটের নির্ঘণ্টে আপত্তি, সুপ্রিম কোর্টের পথে সিপিএম
সম্প্রতি নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকরা। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় ও মহম্মদ সেলিম। ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিনও। এবার সেই সাবিনা ইয়াসমিনকেই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে সিপিএম (Kaligunj CPM Candidate)। যে জায়গায় উপনির্বাচনের সময় মেয়েকে হারিয়েছিলেন, সেখান থেকেই এখন ভোটের লড়াইয়ে নামছেন তিনি।












