বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে পুজোর মরশুম শেষ হয়ে গিয়েছে। আর সামনেই আছে শীতকাল। এই সময় অনেকেই নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। আর ঘুরতে যাওয়ার কথা বললেই সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। তবে বর্তমান দিনে, উত্তরভঙ্গি যে পরিমাণে লোক সংখ্যা বেড়ে গিয়েছে, সেখানে গিয়ে আপনি শান্তিতে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন না। কিন্তু যেতেই চান প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে তাহলে যেতে পারেন কালিম্পং (Kalimpong) শহরের স্বল্প পরিচিত গ্রাম সিনজিতে।
শহরের ব্যস্ততা থেকে দূরে, সিনজিতে মিলবে পাহাড়ি শান্তি (Kalimpong)
আজকাল পাহাড়ের আনাগোনা গড়ে উঠেছে ছোটখাট আস্তানা। আর সেখানে হচ্ছে অফবিট ডেস্টিনেশন। তবুও বেশ কিছু জায়গা রয়েছে যেখানে গেলে আপনার জীবন বড্ড সাদামাঠা হয়ে উঠবে। আর সেই রকমই সাদামাটা জীবনে একটি জায়গা হল কালিম্পং (Kalimpong) এর স্বল্প পরিচিত জায়গা সিনজি।
এখানে আসলে শুধুই দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘান নির্ভেজাল সৌন্দর্যতা। পাশাপাশি এখানে খুঁজে আসলে পাবেন শান্ত পরিবেশ ও পাহাড়ি জীবনযাত্রা দেখার সুযোগ। বারান্দায় ঝুলে রয়েছে বাহারি পাতার গাছ ও নানান রকমের অর্কিড।

আরও পড়ুন: পুজোর পরই সস্তা হল সোনা, কলকাতায় আজ কত দাম ২২ ও ২৪ ক্যারাটের?
আর দূরে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যেদিন আকাশ মেঘলা থাকে সেই দিন মেঘ ও কুয়াশার জাপটে ধরে এখানকার পরিবেশ। পাশাপাশি এখানে ঘুরতে আসলে পাহাড়ি পথ খেয়ে হেঁটেও ঘুরে দেখতে পারেন এখানকার জায়গাটা। তবে শীতকালে এখানে ঘুরতে আসলে, জলে হাত দেওয়ার সাহস কারো নেই।
কিভাবে যাবেন ও কোথায় যাবেন?
শিলিগুড়ি থেকে সিনজির দূরত্ব প্রায় ৭২ কিলোমিটার। শিলিগুড়ির শালুগাড়া বাজার থেকে কালিম্পং (Kalimpong) এর স্বল্প পরিচিত গ্রাম সিনজিতে শেয়ার গাড়ি পাওয়া যায়। তাছাড়া নিউ জলপাইগুড়ি থেকেও আপনি গাড়ি রিজার্ভ করে পৌঁছিয়ে যেতে পারেন এখানে। পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে, বেশ কয়েকটি হোমস্টে। তাছাড়া এখানে ঘুরতে আসলে আপনি এখানকার অথেন্টিক খাবারও খেতে পারবেন।












