বাংলাহান্ট ডেস্ক : চলচ্চিত্র জগতের অন্যতম ‘পার্বণ’ বলা চলে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে (KIFF)। নন্দন প্রাঙ্গণে সম্প্রতি এক উচ্চপর্যায়ের প্রস্তুতি বৈঠক হয়। সেখানেই স্থির হয়, আগামী ১৬ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। এছাড়াও চলতি বছরে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ মহাসমারোহে পালন করতেও বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
কলকাতা চলচ্চিত্র উৎসব (KIFF) নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
নন্দন প্রাঙ্গণে হওয়া বৈঠকের নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বৈঠক শেষে তিনি বলেন, দিল্লির ফিল্ম ডিভিশনের সঙ্গে কথা বলে জাতীয় ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় রেখে চলচ্চিত্র উৎসবের তারিখ নির্ধারণ করা হয়েছে। জানা যাচ্ছে, অন্যান্য রাজ্য ও জাতীয় স্তরের চলচ্চিত্র উৎসবের সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে অনুষ্ঠান।

মহানায়কের জন্মশতবর্ষের অনুষ্ঠান: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষেত্রেও আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বেশ কিছু সাংষ্কৃতিক কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। এই অনুষ্ঠানের (KIFF) পরিকল্পনায় বিনোদন জগতের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সমন্বয় বৈঠকও হয়।
আরও পড়ুন : রেলের ইতিহাসে নয়া অধ্যায়, এই প্রথম বেসরকারি নামে ট্রেন, কবে থেকে চালু?
কী কী পরিকল্পনা: মহানায়কের জন্মশতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। নন্দন চত্বরে একটি ‘ক্যাম্প অফিস’ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে যেকোনো ব্যক্তিই এই অনুষ্ঠান পালনের বিষয়ে নিজস্ব গঠনমূলক মতামত দিয়ে আসতে পারেন। চার দিনের মূল কর্মসূচির পাশাপাশি আগামী এক বছর ধরেও মহানায়ককে কেন্দ্র করে নানান পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
আরও পড়ুন : চাহিদা তুঙ্গে, ২৭০০ কোটি টাকা খরচে আরও ২৭ টি বন্দে ভারত আনছে রেল
মুখ্যমন্ত্রী বলেন, তাঁর মুখ্যমন্ত্রীত্ব বা তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রীর দায়িত্বপালনে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষের মতো ঐতিহাসিক অনুষ্ঠান আয়োজন করতে পারা তাঁর কাছে আশীর্বাদের মতো।













