তাপের চূড়ান্ত পরীক্ষায় পাশ, ৫৮৫ কোটি ব্যয়ে কলকাতা মেট্রোয় আসছে হাই-টেক রূপান্তর

Published on:

Published on:

Kolkata Metro changes worth Rs 585 crore operational even in 250° heat
Follow

বাংলা হান্ট ডেস্ক: আবারও খবরের শিরোনামে কলকাতা মেট্রো (Kolkata Metro)। যদিও নয়া রুটগুলিতে রমরমিয়ে চলছে মেট্রো। কিন্তু পুরনো লাইনের অবস্থা কার্যত জরাজীর্ণ। নানা সমস্যায় জর্জরিত মেট্রোর ব্লু লাইন। মাটির তলায় দীর্ঘ সুড়ঙ্গে যাতায়াত করে এই রুটের মেট্রো, এর পরিকাঠামোও আলাদা। সুড়ঙ্গে বাতাস ঠান্ডা রাখার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। কিন্তু তার মধ্যে বেশিরভাগই অকেজো হয়ে পড়ে রয়েছে। এবার সে বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে না দিয়ে প্রায় ৫৫৮ কোটি টাকার আমল সংস্কারের কাজ শুরু হচ্ছে মেট্রোতে।

২৫০° তাপেও সচল, ৫৮৫ কোটিতে মেট্রোয় বদল (Kolkata Metro)

সূত্রের খবর সুড়ঙ্গের বাতাস ঠাণ্ডা করা যন্ত্রগুলোর মধ্যে বেশিরভাগই অকেজো হওয়ার পথে। তাই এই অবস্থায় সেগুলি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। এরজন্য টানেল ভেন্টিলেশন সিস্টেম ও এনভায়রনমেন্ট কন্ট্রোল সিস্টেম উন্নত করার কাজ অবশেষে শুরু হলযেখানে ৫৮৫ কোটি টাকা ব্যয়ে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে এই কাজ সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে।

Kolkata Metro changes worth Rs 585 crore operational even in 250° heat

আরও পড়ুন: ডিজিটাল যুগে ই-PAN কার্ড, বাড়িতে বসেই ছবি ও সই আপডেট সহ ডাউনলোডের পদ্ধতি জানুন

জানা যায়, বর্তমানে জল-নির্ভর ব্যবস্থায় সুড়ঙ্গের বাতাস ঠান্ডা করা হয়। বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে বসানো রয়েছে সেই বিশেষ যন্ত্র। প্রায় ১৮ কোটি লিটার ভূগর্ভস্থ জল ব্যবহার করে সুড়ঙ্গের ভিতরের বাতাস ঠান্ডা রাখা হয়।

তবে মোট ৪৬টি যন্ত্র বা কুলারের মধ্যে ৩০টি যন্ত্রের মেয়াদ ফুরিয়ে যাওয়ার মুখে। এই অবস্থায় মেট্রো সুড়ঙ্গ কার্যত বিপর্যয়ের অপেক্ষা করছে বলেই মনে করেছিলেন মেট্রোর ইঞ্জিনিয়াররা।

আরসেই কারণেই এই বিপুল অর্থ ব্যয় করে নয়া আধুনিক ব্যবস্থা বসানো হচ্ছে। কিন্তু নতুন ব্যবস্থায় মেট্রো স্টেশনগুলির বাইরে পরিচিত ‘কুলিং টাওয়ারে’র দৃশ্যও বদলে যাবে। জল সাশ্রয়ের পাশাপাশি, এটি পরিবেশ ও ভূগর্ভস্থ জলস্তর রক্ষা করতে সক্ষম হবে বলে দাবি মেট্রোর ইঞ্জিনিয়ারদের (Kolkata Metro)।