সময়মতোই সব, কবে বেরোবে মাধ্যমিকের ফল? জানালেন দিলেন পর্ষদ সভাপতি

Published on:

Published on:

Madhyamik Exam Result to be Declared Within 90 Days Says Ramanuj Gangopadhyay
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে রাজ্যজুড়ে বিধানসভা ভোটের আবহ। তার মধ্যেই রাজ্যের লক্ষ লক্ষ পড়ুয়া ও অভিভাবকদের মনে এখন একটাই প্রশ্ন কবে প্রকাশ হবে এবারের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) ফলাফল? পরীক্ষা শেষ হওয়ার আগেই ফলপ্রকাশের সম্ভাব্য সময় নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay)।

৯০ দিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) ফল প্রকাশ হবে

শনিবার মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) চলাকালীন বীরভূম সফরে যান পর্ষদ সভাপতি (Ramanuj Gangopadhyay)। ভূগোল পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে তিনি বোলপুরের শ্রী নন্দা উচ্চবিদ্যালয় এবং দ্বারোন্দা চণ্ডীমাতা উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট জানান, “প্রতি বছরই মোটামুটি ৯০ দিনের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবারেও সেই নিয়মই বজায় থাকবে।” তবে ফলপ্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ এখনই ঘোষণা করা হচ্ছে না বলেও জানান তিনি। পর্ষদের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেই মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ জানানো হবে বলে স্পষ্ট করেন পর্ষদ সভাপতি।

স্কুল পরিদর্শনের সময় পরীক্ষা কেন্দ্রের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায় (Ramanuj Gangopadhyay)। তিনি জানান, স্কুলগুলির ব্যবস্থাপনা দেখে তিনি যথেষ্ট সন্তুষ্ট। গত বছরও তিনি এই স্কুলগুলি পরিদর্শনে এসেছিলেন। এক বছরের মধ্যে যে উন্নতি ঘটেছে, তাতে তিনি অত্যন্ত খুশি বলেও মন্তব্য করেন। তাঁর মতে, এই স্কুলগুলি রাজ্যের অন্যান্য বিদ্যালয়ের কাছে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) শুরু হয়েছে গত ২ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন একটি করে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হয় সকাল ১০টা ৪৫ মিনিটে এবং শেষ হয় দুপুর ২টোয়। পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময়ও দেওয়া হচ্ছে।

এবার মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। তার মধ্যে ছাত্র ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন এবং ছাত্রী ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন। তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী রয়েছেন মাত্র একজন। গোটা রাজ্যে মোট ২ হাজার ৬৮২টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা। প্রতিবারের মতো এবারও প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। একগুচ্ছ নিয়মকানুন জারি করা হয়েছে, যাতে পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হয়। পরীক্ষাকেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও পর্ষদ সূত্রে খবর।

Madhyamik Result to be Declared Within 90 Days Says Ramanuj Gangopadhyay

আরও পড়ুনঃ কলকাতা হাই কোর্টেও দুর্নীতি! টাকা দিয়ে মামলার তালিকা বদল? তদন্তের নির্দেশ খোদ বিচারপতির

সব মিলিয়ে, ভোটের আবহ থাকলেও মাধ্যমিকের (Madhyamik Exam) ফলপ্রকাশ নির্ধারিত সময়েই হবে বলে আশ্বস্ত করেছেন পর্ষদ সভাপতি (Ramanuj Gangopadhyay)। ফলে পরীক্ষার্থীদের আর বাড়তি চিন্তার কারণ নেই বলেই মনে করছেন শিক্ষামহল।