আজ থেকে অ্যাকাউন্টে ঢুকবে বেকার ভাতার টাকা! ধর্না মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার

Published on:

Published on:

Mamata Banerjee Announces Early Start of Yubasathi Allowance for Unemployed Youth
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বাজেটে ঘোষণা হয়েছিল বেকার যুবক-যুবতীদের জন্য নতুন ভাতা প্রকল্প। বলা হয়েছিল অগস্ট থেকে টাকা দেওয়া হবে। পরে জানানো হয় ১ এপ্রিল থেকেই এই টাকা পাওয়া যাবে। তবে তারও আগে সময় এগিয়ে এল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিলেন, শনিবার ৭ মার্চ থেকেই শুরু হচ্ছে বেকার ভাতার টাকা দেওয়া।

আজ থেকেই বেকার ভাতা, জানালেন মমতা (Mamata Banerjee)

রাজ্যের যুবসাথী প্রকল্পে মাধ্যমিক পাশ করা কিন্তু এখনও চাকরি না পাওয়া যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছিল বাজেটে। প্রথমে বলা হয়েছিল অগস্ট মাস থেকে এই টাকা দেওয়া শুরু হবে। পরে রাজ্য সরকার জানায়, সেই সময় এগিয়ে এনে ১ এপ্রিল থেকে ভাতা দেওয়া হবে।

কিন্তু শনিবার আরও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতার মেট্রো চ্যানেলে ধর্না মঞ্চ থেকে তিনি বলেন, ১ এপ্রিলের জন্য আর অপেক্ষা করতে হবে না। ৭ মার্চ থেকেই বেকার যুবক-যুবতীরা এই ভাতার টাকা পেতে শুরু করবেন।মুখ্যমন্ত্রী এদিন বলেন, “১ এপ্রিল থেকে যেটা ঢোকার কথা ছিল সেটা আজ থেকেই ঢুকবে। যুবসাথীর টাকা আজ থেকেই পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ইতিমধ্যেই ফেব্রুয়ারি থেকে দেওয়া হয়েছে। আমরা যেটা বলি, সেটা আমরা করি।”

এই প্রকল্পের জন্য ২০২৬-২৭ অর্থবর্ষে প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদন শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রচুর আবেদন জমা পড়তে শুরু করে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও বহু আবেদন জমা পড়ে, ফলে অল্প সময়ের মধ্যেই আবেদনকারীর সংখ্যা দ্রুত বাড়ে।

ভোটের আগে হঠাৎ এই ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয় তীব্র বিতর্ক। বিরোধীদের অভিযোগ, ভাতা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে রাজ্য সরকার। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

Nabanna launch special Helpdesk Number for Yuvasathi Scheme

আরও পড়ুনঃ ডিএ মামলায় বড় আপডেট! কর্মীদের সার্ভিস বুক আপলোডের জন্য আসছে বিশেষ পোর্টাল

এদিকে শুধু যুবসাথী নয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও ভাতার অঙ্ক বাড়ানো হয়েছে। এখন মহিলারা আগের তুলনায় মাসে ৫০০ টাকা বেশি পাচ্ছেন। অন্যদিকে বিজেপি জানিয়েছে, তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। এই প্রতিশ্রুতি ঘিরেও রাজনৈতিক মহলে উত্তেজনা শুরু হয়েছে।